Close Menu
    What's Hot

    নেপালে ফের আকস্মিক বন্যা, নদীর স্রোতে ভেসে গেল ঘরবাড়ি

    October 11, 2026

    এফ-৩৫ নিয়ে মার্কিন জেনারেলকে খোঁচা ভারতের বিমানবাহিনী প্রধানের

    October 11, 2026

    শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বেআইনি আটক নয়, নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

    October 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দিল্লিতে বিধিনিষেধ শিথিলের নির্দেশ সুপ্রিম কোর্টের
    ● সর্বশেষ

    দিল্লিতে বিধিনিষেধ শিথিলের নির্দেশ সুপ্রিম কোর্টের

    October 11, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ শিথিল করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। জনসাধারণের চলাচল সহজ করতে জরুরি প্রয়োজন নেই—এমন ব্যারিকেড সরিয়ে ফেলার পাশাপাশি ইন্টারনেট সংযোগ, রেল ও মেট্রো পরিষেবা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আদালত।

    রোববার (১১ অক্টোবর) মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্ত নিয়ে দায়ের করা আদালত অবমাননার আবেদনের শুনানিতে এসব নির্দেশনা দেওয়া হয়। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি এ আবেদন করেন।

    আদালত পর্যবেক্ষণে জানায়, জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রশাসন প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে পারে। তবে নিরাপত্তার ব্যবস্থা নিতে গিয়ে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ও যোগাযোগব্যবস্থা অযথা ব্যাহত করা উচিত নয়।

    এর আগে গত ৯ অক্টোবর অন্য একটি মামলার শুনানিতে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচল বাতিলের বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা এসেছিল। পরবর্তী পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে নতুন আবেদন করা হয়।

    প্রতিবাদের অধিকার আছে, তবে আইন মানতে হবে

    শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ নাগরিকদের প্রতিবাদ করার অধিকারের বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, বিক্ষোভের অধিকার প্রয়োগ করতে হবে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে।

    আদালতের বক্তব্য অনুযায়ী, প্রতিবাদ করার অধিকার নিয়ে প্রশ্ন না থাকলেও সেই অধিকার প্রয়োগের পদ্ধতি আইনসম্মত হওয়া প্রয়োজন।

    আবেদনকারীকে উদ্দেশ করে বিচারপতি বাগচি বলেন, প্রতিবাদের অধিকারকে এমনভাবে দেখা যাবে না, যেন তা পুলিশি আইন ও বিধিনিষেধের ঊর্ধ্বে।

    আটক ব্যক্তিদের বিষয়ে প্রতিবেদন তলব

    বিক্ষোভের ঘটনায় আটক ব্যক্তিদের পরিস্থিতি এবং তাঁদের আটকের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট। এ বিষয়ে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং দিল্লি মেট্রো রেল করপোরেশনকে (ডিএমআরসি) নোটিস দেওয়া হয়েছে।

    আদালতের নির্দেশ বাস্তবায়নে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে আগামী মঙ্গলবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

    আদালতের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো, জনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং বিক্ষোভের সময় আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নেপালে ফের আকস্মিক বন্যা, নদীর স্রোতে ভেসে গেল ঘরবাড়ি

    October 11, 2026

    এফ-৩৫ নিয়ে মার্কিন জেনারেলকে খোঁচা ভারতের বিমানবাহিনী প্রধানের

    October 11, 2026

    শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বেআইনি আটক নয়, নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

    October 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নেপালে ফের আকস্মিক বন্যা, নদীর স্রোতে ভেসে গেল ঘরবাড়ি

    October 11, 20263 Views

    নেপালে আবারও আকস্মিক বন্যার আঘাত। দেশটির উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে…

    এফ-৩৫ নিয়ে মার্কিন জেনারেলকে খোঁচা ভারতের বিমানবাহিনী প্রধানের

    October 11, 2026

    শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বেআইনি আটক নয়, নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

    October 11, 2026
    Top Trending

    নেপালে ফের আকস্মিক বন্যা, নদীর স্রোতে ভেসে গেল ঘরবাড়ি

    October 11, 20263 Views

    নেপালে আবারও আকস্মিক বন্যার আঘাত। দেশটির উত্তর-মধ্যাঞ্চলে বুধিগণ্ডী নদীর পানি হঠাৎ বেড়ে…

    এফ-৩৫ নিয়ে মার্কিন জেনারেলকে খোঁচা ভারতের বিমানবাহিনী প্রধানের

    October 11, 20262 Views

    মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির আলোচনা নিয়ে রসিকতার ছলে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়েছেন ভারতের…

    শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বেআইনি আটক নয়, নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের

    October 11, 20262 Views

    ভারতে শান্তিপূর্ণ ও নিরস্ত্র বিক্ষোভকারীদের আইনবহির্ভূতভাবে আটক করা যাবে না বলে নির্দেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.