Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    ● সর্বশেষ

    নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    September 27, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    রোববার, ২৭ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৮টা ২১ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

    নিউইয়র্ক সফরের শেষ পর্যায়ে ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী নিউইয়র্ক ত্যাগ করেন। সফরকালে ইউএনজিএর সাধারণ বিতর্কে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি একাধিক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর মধ্যে ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও ছিল।

    এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, বিদেশে জনশক্তি কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পায়।

    মাহদী আমিন আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক করেন। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হয়।

    এদিকে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও নিউইয়র্ক সফরে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের আয়োজনে অংশ নেন। তিনি মোট আটটি কর্মসূচিতে যোগ দেন এবং এর মধ্যে চারটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

    তার অংশ নেওয়া কর্মসূচির মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য ও মিডওয়াইফারি নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান উল্লেখযোগ্য।

    সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দেশে ফিরে আসায় নিউইয়র্কে অনুষ্ঠিত পাঁচ দিনের সরকারি কর্মসূচির সমাপ্তি ঘটে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.