Close Menu
    What's Hot

    ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    September 24, 2026

    আবারও চালু হলো ভোটার স্থানান্তরের কার্যক্রম

    September 24, 2026

    ভালো নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ফজলুর রহমান

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দাউদকান্দিতে মহাসড়কের মাঝেই উল্টে গেল বাস, আহত ২৫
    ● সর্বশেষ

    দাউদকান্দিতে মহাসড়কের মাঝেই উল্টে গেল বাস, আহত ২৫

    September 24, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রয়েল পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কে দ্রুতগতিতে চলাচল করা একটি রিকশাকে এড়াতে গিয়ে বাসটির চালক হঠাৎ ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে যায়।

    দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। বাসটি উল্টে যাওয়ার পর বেশ কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

    খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।

    দুর্ঘটনায় আহত ২৫ জনকে চিকিৎসার জন্য গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

    এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকা থেকে দাউদকান্দির রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

    পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

    দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, বাসটি মহাসড়কের মাঝখানে উল্টে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    September 24, 2026

    আবারও চালু হলো ভোটার স্থানান্তরের কার্যক্রম

    September 24, 2026

    ভালো নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ফজলুর রহমান

    September 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    September 24, 20262 Views

    দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তরাঞ্চলের…

    আবারও চালু হলো ভোটার স্থানান্তরের কার্যক্রম

    September 24, 2026

    ভালো নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ফজলুর রহমান

    September 24, 2026
    Top Trending

    ১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    September 24, 20262 Views

    দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।…

    আবারও চালু হলো ভোটার স্থানান্তরের কার্যক্রম

    September 24, 20265 Views

    আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন গ্রহণের কার্যক্রম পুনরায় শুরু করার…

    ভালো নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: ফজলুর রহমান

    September 24, 20264 Views

    কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন অনেকটাই নির্ভর করে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.