Close Menu
    What's Hot

    অর্থপাচার বন্ধে কঠোর উদ্যোগ, তবু কমছে না বিদেশে অর্থ যাওয়ার প্রবণতা

    September 20, 2026

    মাদক নির্মূলে শিক্ষাই হতে পারে বড় হাতিয়ার: এহছানুল হক মিলন

    September 20, 2026

    ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে কারখানা থেকে ৭০ লাখ টাকা লুট

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে কারখানা থেকে ৭০ লাখ টাকা লুট
    ● সর্বশেষ

    ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে কারখানা থেকে ৭০ লাখ টাকা লুট

    September 20, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকার ধামরাইয়ে একটি ইজিবাইকের ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে বেঁধে রেখে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

    শনিবার দিবাগত রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামের কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

    কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই তার কক্ষে ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর, রাত সোয়া ১২টার দিকে তিন ব্যক্তি কারখানার পেছনের অংশে থাকা একটি টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ করা হয়েছে।

    পরে তারা ওই কর্মকর্তার কক্ষের দরজার লক ভেঙে ভেতরে ঢোকে। একপর্যায়ে তার হাত-পা রশি দিয়ে বেঁধে এবং ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়। এরপর তার কাছ থেকে লকারের চাবি নিয়ে সেখানে রাখা ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

    ঘটনার খবর পেয়ে ধামরাই থানা পুলিশ কারখানায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারে তদন্ত ও অভিযান চালানো হচ্ছে।

    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    অর্থপাচার বন্ধে কঠোর উদ্যোগ, তবু কমছে না বিদেশে অর্থ যাওয়ার প্রবণতা

    September 20, 2026

    মাদক নির্মূলে শিক্ষাই হতে পারে বড় হাতিয়ার: এহছানুল হক মিলন

    September 20, 2026

    বিয়ের প্রলোভনে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

    September 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    অর্থপাচার বন্ধে কঠোর উদ্যোগ, তবু কমছে না বিদেশে অর্থ যাওয়ার প্রবণতা

    September 20, 20262 Views

    বাংলাদেশ থেকে বিভিন্ন কৌশলে অর্থ বিদেশে চলে যাওয়ার প্রবণতা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। দেশীয় অর্থ…

    মাদক নির্মূলে শিক্ষাই হতে পারে বড় হাতিয়ার: এহছানুল হক মিলন

    September 20, 2026

    ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে কারখানা থেকে ৭০ লাখ টাকা লুট

    September 20, 2026
    Top Trending

    অর্থপাচার বন্ধে কঠোর উদ্যোগ, তবু কমছে না বিদেশে অর্থ যাওয়ার প্রবণতা

    September 20, 20262 Views

    বাংলাদেশ থেকে বিভিন্ন কৌশলে অর্থ বিদেশে চলে যাওয়ার প্রবণতা এখনো পুরোপুরি বন্ধ…

    মাদক নির্মূলে শিক্ষাই হতে পারে বড় হাতিয়ার: এহছানুল হক মিলন

    September 20, 20262 Views

    মাদক সমস্যা মোকাবিলায় শিক্ষাকে অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্ব…

    ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে কারখানা থেকে ৭০ লাখ টাকা লুট

    September 20, 20262 Views

    ঢাকার ধামরাইয়ে একটি ইজিবাইকের ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে বেঁধে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.