Close Menu
    What's Hot

    লোহিত সাগরকে ঘিরে ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

    September 19, 2026

    ইরানকে ঠেকাতে তেলের দাম বৃদ্ধির পক্ষেই ট্রাম্প

    September 19, 2026

    বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার

    September 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»রাজধানীর ৪ এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, আহত ১
    ● সর্বশেষ

    রাজধানীর ৪ এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ, আহত ১

    September 18, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, আগারগাঁও ও মহাখালী এলাকায় পৃথক কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

    পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছের প্রধান সড়কে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তিরা পরপর দুটি ককটেল নিচের সড়কে ছুড়ে দেয়। পরে সেগুলো সড়কে বিস্ফোরিত হলেও কেউ আহত হননি।

    শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ওই এলাকায় পুলিশের চেকপোস্টের কার্যক্রম চলার সময় ফ্লাইওভারের ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে নিচ থেকে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

    ঘটনার পর পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

    এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছেও সড়কে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

    শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁও এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও ঘটনাস্থলে ককটেল বা বোমা বিস্ফোরণের নিশ্চিত কোনো আলামত পাওয়া যায়নি।

    অন্যদিকে, বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মহিন উদ্দিন জানান, সন্ধ্যার দিকে মহাখালীর আমতলী মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশের ধারণা, ফ্লাইওভারের ওপর থেকে সেটি নিচে ছোড়া হয়েছিল। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

    মহাখালী এলাকার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

    সবশেষ রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনেও পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়।

    এ ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

    যাত্রাবাড়ী থানার ওসি আহমেদ রাজু জানান, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

    এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতেও রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই রাতে জগন্নাথ হলের গেটের কাছে দুটি এবং পরে টিএসসি এলাকায় আরও একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই দিন দুপুরে সুপ্রিম কোর্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

    সাম্প্রতিক এসব ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    লোহিত সাগরকে ঘিরে ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

    September 19, 2026

    ইরানকে ঠেকাতে তেলের দাম বৃদ্ধির পক্ষেই ট্রাম্প

    September 19, 2026

    বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার

    September 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    লোহিত সাগরকে ঘিরে ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

    September 19, 20262 Views

    ইরিত্রিয়ার ওপর আরোপ করা কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগর ও এর আশপাশের…

    ইরানকে ঠেকাতে তেলের দাম বৃদ্ধির পক্ষেই ট্রাম্প

    September 19, 2026

    বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার

    September 19, 2026
    Top Trending

    লোহিত সাগরকে ঘিরে ইরিত্রিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

    September 19, 20262 Views

    ইরিত্রিয়ার ওপর আরোপ করা কয়েকটি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগর…

    ইরানকে ঠেকাতে তেলের দাম বৃদ্ধির পক্ষেই ট্রাম্প

    September 19, 20262 Views

    ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই লক্ষ্য পূরণে প্রয়োজনে…

    বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার

    September 19, 20261 Views

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, নগরবাসীর সহযোগিতা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.