দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা তিন দফা মূল্য কমার পর এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় গত শনিবার (১২ সেপ্টেম্বর) স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন মূল্য কার্যকর হয়েছে। ফলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের বাজারে এই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হবে।
বিভিন্ন ক্যারেটের স্বর্ণের দাম
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেটের হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা দরে।
অন্যদিকে সনাতন পদ্ধতিতে তৈরি প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। সর্বশেষ দাম বাড়ানোর ফলে আগের তুলনায় প্রতি ভরিতে আবারও ১ হাজার ৫০ টাকা যোগ হয়েছে।
কেন বাড়ল স্বর্ণের দাম?
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক ও দেশীয় বাজারের পরিস্থিতি এবং তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়েই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে।
অলংকার কেনাবেচায় বাজুসের নির্দেশনা
স্বর্ণের অলংকার কিনলে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি দিতে হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না বলে জানিয়েছে বাজুস।
পুরোনো স্বর্ণের অলংকার পরিবর্তন বা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে মজুরি এবং পাথরের মূল্য বাদ দেওয়ার পর নির্ধারিত মূল্যের ওপর ১২ শতাংশ কমাতে হবে। আর পুরোনো অলংকার সরাসরি বিক্রি বা পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, এক্সচেঞ্জ কিংবা পারচেজের সময় আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ থাকবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত
