Close Menu
    What's Hot

    বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল সুদহার বৃদ্ধির আশঙ্কা

    September 14, 2026

    জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর মন্তব্য রাশেদ খাঁনের

    September 14, 2026

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড
    ● সর্বশেষ

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড

    September 14, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৩৩ জন রোগী, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড।

    সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৮৮ জন, খুলনা বিভাগে ৩০২ জন, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৯১ জন করে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রংপুর বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে সাতজন রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৩ হাজার ৫৭০ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৫৭ জন।

    এদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ হাজার ৩৭৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৮২ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি।

    তুলনামূলক হিসাবে, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যুর সংখ্যা ৪১৩। আর ২০২৪ সালে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, যেখানে প্রাণহানি হয়েছিল ৫৭৫ জনের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল সুদহার বৃদ্ধির আশঙ্কা

    September 14, 2026

    জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর মন্তব্য রাশেদ খাঁনের

    September 14, 2026

    ইউক্রেনীয় ট্রেনে হামলার পর রাশিয়াকে বার্তা, ‘ভয় পাইনি’

    September 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল সুদহার বৃদ্ধির আশঙ্কা

    September 14, 20263 Views

    বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন করে চাপ তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়…

    জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর মন্তব্য রাশেদ খাঁনের

    September 14, 2026

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড

    September 14, 2026
    Top Trending

    বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল সুদহার বৃদ্ধির আশঙ্কা

    September 14, 20263 Views

    বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন করে চাপ তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি…

    জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর মন্তব্য রাশেদ খাঁনের

    September 14, 20262 Views

    ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের কঠোর…

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড

    September 14, 20261 Views

    দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.