Close Menu
    What's Hot

    বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল সুদহার বৃদ্ধির আশঙ্কা

    September 14, 2026

    জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর মন্তব্য রাশেদ খাঁনের

    September 14, 2026

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড

    September 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»বিশ্বমঞ্চ»রুশ ড্রোন হামলার আগে ট্রেন ছাড়েন বরিস জনসন
    বিশ্বমঞ্চ

    রুশ ড্রোন হামলার আগে ট্রেন ছাড়েন বরিস জনসন

    September 14, 2026No Comments2 Mins Read বিশ্বমঞ্চ 5 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইউক্রেন–পোল্যান্ড সীমান্তের কাছাকাছি একটি রেলপথে রাশিয়ার ড্রোন হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের কয়েকজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।

    ইউক্রেনের ইয়াহোদিন এলাকায় সংঘটিত এ হামলায় একটি ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

    কিয়েভে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলন শেষে বরিস জনসন, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলসহ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা ওই রেলপথ ব্যবহার করে ফিরছিলেন। তবে তারা হামলার শিকার ট্রেনে ছিলেন না; অন্য একটি ট্রেনে যাত্রা করছিলেন।

    ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থার দাবি, সময়সূচির পরিবর্তনের কারণে কূটনৈতিক প্রতিনিধিদের বহনকারী ট্রেনটি নির্ধারিত সময়ের আগেই স্টেশন ত্যাগ করেছিল। ফলে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

    রেল কর্তৃপক্ষের তথ্যমতে, হামলার প্রায় ১৫ মিনিট আগে ঝুঁকিপূর্ণ ট্রেনের যাত্রীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে রুশ বাহিনী জেটচালিত ড্রোন ব্যবহার করে হামলা চালায়।

    এ সময় স্টেশনে অবস্থান করা আরেকটি ট্রেনে সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউসও ছিলেন বলে জানা গেছে।

    ইউক্রেন ও পোল্যান্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আঘাত হানে, যা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

    হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বরিস জনসন ঘটনাটিকে অযৌক্তিক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি ইউক্রেনকে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার জন্য মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান।

    ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা এ হামলাকে ‘বর্বরতা’ আখ্যা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার দাবি জানান। অন্যদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক আহ্বান করেছেন।

    ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের আকাশপথ বন্ধ থাকায় রেলপথই দেশটির প্রধান যাতায়াত ও সরবরাহ ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে রাশিয়া রেল অবকাঠামো, ডিপো এবং সীমান্তসংলগ্ন পরিবহন ব্যবস্থার ওপর হামলা বাড়িয়েছে বলে অভিযোগ করছে ইউক্রেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল সুদহার বৃদ্ধির আশঙ্কা

    September 14, 2026

    জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর মন্তব্য রাশেদ খাঁনের

    September 14, 2026

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড

    September 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল সুদহার বৃদ্ধির আশঙ্কা

    September 14, 20263 Views

    বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন করে চাপ তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়…

    জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর মন্তব্য রাশেদ খাঁনের

    September 14, 2026

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড

    September 14, 2026
    Top Trending

    বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম, বাড়ল সুদহার বৃদ্ধির আশঙ্কা

    September 14, 20263 Views

    বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন করে চাপ তৈরি হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি…

    জামায়াত-শিবিরের বিরুদ্ধে কঠোর মন্তব্য রাশেদ খাঁনের

    September 14, 20262 Views

    ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের কঠোর…

    ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড

    September 14, 20261 Views

    দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.