Close Menu
    What's Hot

    বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

    September 8, 2026

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    September 8, 2026

    দাম বাড়ল সিগারেটের

    September 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»কনটেইনারে পণ্য নেই, কাগজে সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি
    ● সর্বশেষ

    কনটেইনারে পণ্য নেই, কাগজে সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি

    September 8, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রপ্তানির কাগজপত্রে বিপুল পরিমাণ পণ্য পাঠানোর তথ্য থাকলেও বাস্তবে সংশ্লিষ্ট কনটেইনার ডিপোতে সেই পণ্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এমন একটি গুরুতর অনিয়মের ঘটনা উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ জানিয়েছে, বিশেষ নজরদারির মাধ্যমে ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেডের পাঁচটি সন্দেহজনক রপ্তানি চালান আটকে দেওয়া হয়েছে। এসব চালানের ঘোষিত মূল্য প্রায় ৫ কোটি ৪৩ লাখ টাকা।

    অনুসন্ধানে দেখা গেছে, অ্যাসিকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রায় ৪ লাখ ৩৮ হাজার মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানির তথ্য দেখানো হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ইনল্যান্ড কনটেইনার ডিপোতে গিয়ে কর্মকর্তারা ঘোষিত পণ্যের কোনো অস্তিত্ব খুঁজে পাননি।

    কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর রপ্তানি কনসাইনমেন্ট যাচাইয়ের সময় চালানগুলো তাদের নজরে আসে। প্রাথমিক পর্যবেক্ষণে গন্তব্য দেশ, পণ্যের ধরন এবং ঘোষিত ওজনের মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় বিস্তারিত তদন্ত শুরু করা হয়।

    চালানগুলোতে গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপাইনের নাম উল্লেখ ছিল। একই সঙ্গে প্রতিষ্ঠানটির আমদানি করা কাঁচামালের পরিমাণের তুলনায় ঘোষিত রপ্তানি পণ্যের পরিমাণ অস্বাভাবিক বেশি বলে সন্দেহের সৃষ্টি হয়।

    দাখিল করা নথি অনুযায়ী, পণ্যগুলো ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ নামের একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো থেকে রপ্তানি হওয়ার কথা ছিল। তবে কাস্টমস কর্মকর্তারা সেখানে গিয়ে পণ্য পরীক্ষার নির্দেশ দিলে ডিপো কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট কোনো পণ্য দেখাতে পারেননি। বরং তারা জানান, ঘোষিত পণ্য কখনোই ডিপোতে প্রবেশ করেনি।

    তদন্তে আরও উঠে এসেছে, প্রায় ১২১ টন পণ্যের বিপরীতে রপ্তানির তথ্য দেখানো হলেও বাস্তবে ওই পণ্য কোথাও পাওয়া যায়নি। ফলে প্রকৃত পণ্য ছাড়াই রপ্তানি দেখানোর চেষ্টা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    এ ঘটনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—পণ্য ডিপোতে প্রবেশ না করেই কীভাবে রপ্তানির কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এর সঙ্গে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত কি না, তা খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং দায়ীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

    September 8, 2026

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    September 8, 2026

    দাম বাড়ল সিগারেটের

    September 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

    September 8, 20260 Views

    নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে…

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    September 8, 2026

    দাম বাড়ল সিগারেটের

    September 8, 2026
    Top Trending

    বিসিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে ঢাবির সাবেক শিক্ষার্থী নিহত

    September 8, 20260 Views

    নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ…

    যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবার ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

    September 8, 20262 Views

    ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজায়ী দাবি করেছেন, মার্কিন নৌবাহিনীর…

    দাম বাড়ল সিগারেটের

    September 8, 20260 Views

    দেশে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.