Close Menu
    What's Hot

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

    September 7, 2026

    চাঁদপুরে অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    September 7, 2026

    দেশে সাক্ষরতার হার প্রায় ৭৮ শতাংশ

    September 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দেশে সাক্ষরতার হার প্রায় ৭৮ শতাংশ
    ● সর্বশেষ

    দেশে সাক্ষরতার হার প্রায় ৭৮ শতাংশ

    September 7, 2026Updated:September 7, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে বর্তমানে সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৯ শতাংশে। তবে এখনো ২২ শতাংশের বেশি মানুষ নিরক্ষর রয়ে গেছেন, যারা শিক্ষা ও দক্ষতা অর্জনের মূলধারা থেকে বাইরে অবস্থান করছেন।

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৫৮টি জেলার সদর উপজেলায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় প্রথম ধাপে ১৫ থেকে ২৪ বছর বয়সী ঝরে পড়া ৪ হাজার ৪৪০ জন কিশোর-কিশোরীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

    প্রশিক্ষণ কার্যক্রমে মোট ৪৬০ ঘণ্টার কোর্স পরিচালিত হয়। এর মধ্যে ১০০ ঘণ্টা সাক্ষরতা শিক্ষা এবং ৩৬০ ঘণ্টা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

    প্রতিমন্ত্রী জানান, শিক্ষা থেকে কর্মসংস্থানের সুযোগ তৈরিই এ উদ্যোগের প্রধান লক্ষ্য। বিশেষ কর্মসূচির আওতায় নিবন্ধিত ৪ হাজার ৩১২ জন শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ১৯৮ জন সফলভাবে দক্ষতা অর্জন করেছেন। তাঁদের মধ্যে ৩ হাজার ৮৮২ জন বিভিন্ন ধরনের চাকরির সুযোগের সঙ্গে যুক্ত হয়েছেন এবং ৬০৩ জন সরাসরি কর্মসংস্থানে প্রবেশ করেছেন।

    তিনি আরও বলেন, ভবিষ্যতে উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে নিরক্ষরতা কমিয়ে দেশের মানবসম্পদ উন্নয়নে আরও গতি আনা যায়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

    September 7, 2026

    চাঁদপুরে অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    September 7, 2026

    প্রধানমন্ত্রীর কার্যালয়মুখী লংমার্চে ৩৫৭ গাড়ি তালিকাভুক্ত

    September 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

    September 7, 20260 Views

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…

    চাঁদপুরে অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    September 7, 2026

    দেশে সাক্ষরতার হার প্রায় ৭৮ শতাংশ

    September 7, 2026
    Top Trending

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

    September 7, 20260 Views

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।…

    চাঁদপুরে অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    September 7, 20260 Views

    চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা…

    দেশে সাক্ষরতার হার প্রায় ৭৮ শতাংশ

    September 7, 2026Updated:September 7, 20260 Views

    দেশে বর্তমানে সাক্ষরতার হার দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৯ শতাংশে। তবে এখনো ২২…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.