Close Menu
    What's Hot

    কাপ্তাই বাঁধের ১৬ গেট ৩ ফুট খুলে দেওয়া হলো, ছাড়ছে ৫৮ হাজার কিউসেক পানি

    August 30, 2026

    রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫

    August 30, 2026

    হরমুজ প্রণালি দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দাবি নাকচ ইরানের

    August 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
    ● সর্বশেষ

    ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

    August 29, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কিত বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির জন্য দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখপ্রকাশ করেন এবং সংসদে দেওয়া বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন।

    হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে বক্তব্য দিয়েছিলেন। তবে সেই বক্তব্যের কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় তিনি দুঃখিত।

    তিনি দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও সিনেমা কার্যত নিষিদ্ধের মতো অবস্থার কথা বলেছিলেন। এর মাধ্যমে মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় স্থানীয় জনগণ ও আলেম-ওলামাদের ওপর চাপানো হয়েছে এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

    ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের একটি কনসার্ট বন্ধ হওয়ার বিষয়ে গণমাধ্যমে যেভাবে সংবাদ প্রকাশিত হয়েছিল, বাস্তব ঘটনা ছিল ভিন্ন। তাঁর ভাষ্য অনুযায়ী, গভীর রাতে উচ্চ শব্দে মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হওয়ায় তারা শব্দ কমানোর অনুরোধ করেছিল। এ নিয়ে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

    তিনি বলেন, ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, শিক্ষার্থীরা কনসার্ট বন্ধ করেনি; বরং শুধু শব্দ কমানোর অনুরোধ জানিয়েছিল। ফলে ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ—এমন ধারণা সঠিক নয়।

    পোস্টে তিনি আরও স্বীকার করেন, নৌকাবাইচের একটি ঘটনার স্থান উল্লেখ করতে গিয়ে তাঁর তথ্যগত ভুল হয়েছিল। সিলেটের পরিবর্তে ব্রাহ্মণবাড়িয়ার নাম উল্লেখ করায় অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে তিনি জানান।

    হাসনাত আবদুল্লাহ লেখেন, “নৌকাবাইচের বিষয়টিতে স্থান নিয়ে আমার তথ্যগত ত্রুটি হয়েছে। এ কারণে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, তার জন্য আমি দুঃখপ্রকাশ করছি।”

    তিনি আরও বলেন, সময়ের সীমাবদ্ধতার কারণে সংসদে মূল ঘটনার প্রেক্ষাপট ও গণমাধ্যমের উপস্থাপনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাননি।

    পোস্টের পরবর্তী অংশে তিনি ‘জুলাইয়ের আদর্শ’ প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাংলাদেশ একটি সর্বজনীন সমাজ হিসেবে গড়ে উঠবে, যেখানে ধর্ম, বর্ণ, মত ও দৃষ্টিভঙ্গি নির্বিশেষে সকল মানুষের অধিকার সমানভাবে নিশ্চিত হবে।

    হাসনাত আবদুল্লাহ বলেন, “এই বাংলাদেশে মসজিদ থাকবে, মন্দির থাকবে, সঙ্গীত থাকবে, ওয়াজ থাকবে, মাজার থাকবে, কনসার্ট হবে, মাহফিল হবে, রথযাত্রা হবে, সিনেমা উৎসব হবে। যার যা পছন্দ, সে সেটিতে অংশ নেবে; আর সরকারের দায়িত্ব হবে সবার অধিকার রক্ষা করা।”

    পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, সরকার নাগরিকদের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। ফলে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার স্বপ্ন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    তিনি বলেন, “জুলাই ছিল সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। বৈচিত্র্যকে সম্মান করে একটি সর্বজনীন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাই আমরা চালিয়ে যাচ্ছি।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কাপ্তাই বাঁধের ১৬ গেট ৩ ফুট খুলে দেওয়া হলো, ছাড়ছে ৫৮ হাজার কিউসেক পানি

    August 30, 2026

    রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫

    August 30, 2026

    হরমুজ প্রণালি দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দাবি নাকচ ইরানের

    August 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কাপ্তাই বাঁধের ১৬ গেট ৩ ফুট খুলে দেওয়া হলো, ছাড়ছে ৫৮ হাজার কিউসেক পানি

    August 30, 20260 Views

    রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে।…

    রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫

    August 30, 2026

    হরমুজ প্রণালি দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দাবি নাকচ ইরানের

    August 30, 2026
    Top Trending

    কাপ্তাই বাঁধের ১৬ গেট ৩ ফুট খুলে দেওয়া হলো, ছাড়ছে ৫৮ হাজার কিউসেক পানি

    August 30, 20260 Views

    রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা দ্রুত বাড়তে থাকায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট…

    রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫

    August 30, 20263 Views

    রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধবিরোধী নিয়মিত অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত…

    হরমুজ প্রণালি দিয়ে ১৩ কোটি ব্যারেল তেল পরিবহনের মার্কিন দাবি নাকচ ইরানের

    August 30, 2026Updated:August 30, 20262 Views

    হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহনের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া তথ্য সরাসরি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.