Close Menu
    What's Hot

    সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি

    August 24, 2026

    যুক্তরাষ্ট্র এখন সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধে নেমেছে: ইরান

    August 24, 2026

    তিন বছরে ৩০ বছরের মজুত গোলাবারুদ খরচ ইসরায়েলের

    August 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»জাতীয় রাজনীতি»অধিকাংশ চালক হেলপার থেকে ড্রাইভার, সড়ক দুর্ঘটনা কমাতে কঠোর পদক্ষেপ
    জাতীয় রাজনীতি

    অধিকাংশ চালক হেলপার থেকে ড্রাইভার, সড়ক দুর্ঘটনা কমাতে কঠোর পদক্ষেপ

    August 24, 2026No Comments2 Mins Read জাতীয় রাজনীতি 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও যানবাহনের মান নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তার দাবি, দেশের অনেক চালক যথাযথ প্রশিক্ষণ ও যোগ্যতা ছাড়াই হেলপার থেকে সরাসরি চালকের দায়িত্বে চলে আসছেন।

    সোমবার সকালে তেজগাঁওয়ের সড়ক ভবনে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা অন্তত অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। এ জন্য সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

    তার মতে, ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ চালক, চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব, জনসচেতনতার ঘাটতি এবং বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে যথাযথ প্রশিক্ষণ ছাড়া হেলপার থেকে চালক হয়ে যাওয়ার প্রবণতা সড়ক নিরাপত্তার জন্য বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি।

    সড়ক দুর্ঘটনায় প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না। একই সঙ্গে সাধারণ মানুষ, চালক ও পরিবহনসংশ্লিষ্ট সবাইকে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে হবে।

    দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও নতুন পরিকল্পনার কথা জানান তিনি। মহাসড়কের আশপাশের হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার ব্যবস্থা করা হবে, যাতে দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া যায়।

    মন্ত্রী আরও জানান, ২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। নতুন আইনের মাধ্যমে সড়ক ব্যবস্থাপনা ও নিরাপত্তা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

    অনুষ্ঠানে দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা দ্রুত পৌঁছে দিতে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্সের কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সঙ্গে মহাসড়কে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে হাইওয়ে পুলিশের জন্য ৮০টি প্যাট্রোল মোটরসাইকেলও চালু করা হয়েছে।

    সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দ্রুত চিকিৎসা, দক্ষ চালক তৈরি, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং আইন প্রয়োগ—এই কয়েকটি বিষয় একসঙ্গে কার্যকর করা গেলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি

    August 24, 2026

    যুক্তরাষ্ট্র এখন সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধে নেমেছে: ইরান

    August 24, 2026

    তিন বছরে ৩০ বছরের মজুত গোলাবারুদ খরচ ইসরায়েলের

    August 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি

    August 24, 20262 Views

    স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট…

    যুক্তরাষ্ট্র এখন সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধে নেমেছে: ইরান

    August 24, 2026

    তিন বছরে ৩০ বছরের মজুত গোলাবারুদ খরচ ইসরায়েলের

    August 24, 2026
    Top Trending

    সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি

    August 24, 20262 Views

    স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য শুধু নির্বাচন কমিশনের প্রস্তুতি যথেষ্ট নয়, আইনশৃঙ্খলা…

    যুক্তরাষ্ট্র এখন সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধে নেমেছে: ইরান

    August 24, 20262 Views

    যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কৌশল পরিবর্তন করে এখন অর্থনৈতিক চাপকে প্রধান অস্ত্র হিসেবে…

    তিন বছরে ৩০ বছরের মজুত গোলাবারুদ খরচ ইসরায়েলের

    August 24, 20264 Views

    টানা প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েলের সামরিক রসদের ওপর ব্যাপক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.