Close Menu
    What's Hot

    মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

    August 9, 2026

    নতুন হরমুজ রুট নির্ধারণে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বহিষ্কৃত গাজী নজরুল: শিশির মনির

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নতুন হরমুজ রুট নির্ধারণে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে
    ● সর্বশেষ

    নতুন হরমুজ রুট নির্ধারণে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে

    August 9, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হরমুজ প্রণালির ভেতর দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন একটি সামুদ্রিক রুট নির্ধারণে ওমানের সঙ্গে ইরানের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে নতুন রুটের বিষয়ে সমঝোতা হলেও এর অর্থ হরমুজ প্রণালি এখনই খুলে দেওয়া হচ্ছে না বলে স্পষ্ট করেছেন তিনি।

    রোববার (৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরাগচি জানান, প্রণালিতে বর্তমানে ব্যবহৃত কয়েকটি নৌপথের পরিবর্তে নতুন রুট নির্ধারণের কাজ চলছে। এ বিষয়ে দুই দেশের বিশেষজ্ঞরা ইতোমধ্যে রুটের মানচিত্র তৈরির কাজ শুরু করেছেন।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নৌপথ নির্ধারণের বিষয়টি মূলত কারিগরি ও আইনি প্রক্রিয়ার অংশ। ১৯৬৮ সালে নির্ধারিত সামুদ্রিক রুটগুলো বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নতুনভাবে নির্ধারণ করাই আলোচনার অন্যতম লক্ষ্য।

    আরাগচির ভাষ্য, সাম্প্রতিক সংঘাতের কারণে হরমুজ প্রণালির বিদ্যমান নৌপথগুলো পুনর্বিবেচনার প্রয়োজন দেখা দিয়েছে। এ কারণে ইরান ও ওমানের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করছেন।

    তিনি আরও জানান, নতুন রুটের মানচিত্র ও কারিগরি বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর ভবিষ্যতে প্রণালি চালু হলে ওই পথগুলো ব্যবহার করা হতে পারে।

    তবে হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি চালু করার বিষয়টি শুধু নতুন নৌপথ নির্ধারণের ওপর নির্ভর করছে না। এ জন্য আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন আরাগচি। এসব শর্ত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে ইতোমধ্যে জানানো হয়েছে।

    অর্থাৎ নতুন সামুদ্রিক রুট নিয়ে ইরান-ওমানের আলোচনা এগোলেও হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বহিষ্কৃত গাজী নজরুল: শিশির মনির

    August 9, 2026

    ৪০ ঘণ্টার অপেক্ষার পর রোম থেকে ঢাকায় ফিরল বিমান

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

    August 9, 20260 Views

    ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দাব প্রণালির কাছের গুরুত্বপূর্ণ মোখা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ…

    নতুন হরমুজ রুট নির্ধারণে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে

    August 9, 2026

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বহিষ্কৃত গাজী নজরুল: শিশির মনির

    August 9, 2026
    Top Trending

    মোখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

    August 9, 20260 Views

    ইয়েমেনের পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দাব প্রণালির কাছের গুরুত্বপূর্ণ মোখা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন…

    নতুন হরমুজ রুট নির্ধারণে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে

    August 9, 20260 Views

    হরমুজ প্রণালির ভেতর দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন একটি সামুদ্রিক রুট নির্ধারণে…

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন বহিষ্কৃত গাজী নজরুল: শিশির মনির

    August 9, 20261 Views

    আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থী দেওয়ার সিদ্ধান্তকে দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.