Close Menu
    What's Hot

    বেলিংহামের অটোগ্রাফ নিয়ে মজার মন্তব্য শাস্ত্রীর, টসে ছিল ফুটবল তারকার চমক

    August 2, 2026

    গ্যাস সংকটের মধ্যে আবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বৃদ্ধি

    August 2, 2026

    বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গ্যাস সংকটের মধ্যে আবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বৃদ্ধি
    ● সর্বশেষ

    গ্যাস সংকটের মধ্যে আবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বৃদ্ধি

    August 2, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে পাইপলাইনের গ্যাস সরবরাহে সংকট চলমান থাকায় এলপিজির ওপর নির্ভরশীলতা বাড়ছে। এমন পরিস্থিতিতে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    রোববার ঘোষিত নতুন দামে প্রতি কেজি এলপিজির মূল্য ৫ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা হয়েছে। নতুন মূল্য একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

    বিইআরসির নির্ধারিত নতুন হার অনুযায়ী, এখন প্রতি কেজি এলপিজির দাম ১৩৩ টাকা ১৫ পয়সা। এর আগে প্রতি কেজির মূল্য ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। এই হার অনুযায়ী বিভিন্ন ওজনের সিলিন্ডারের দামও সমন্বয় করা হবে।

    বিশ্ববাজারে এলপিজির কাঁচামালের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও জুন ও জুলাই মাসে দেশে টানা দুই দফা মূল্য কমানো হয়েছিল। তবে আগস্টের শুরুতেই আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত এলো।

    অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য আগের মতোই ৮২৫ টাকা রাখা হয়েছে।

    এছাড়া যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭০ টাকা ৪০ পয়সা। আগে এর দাম ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।

    যদিও বিইআরসি প্রতি মাসে এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে, ভোক্তাদের অভিযোগ—বাজারে অনেক বিক্রেতাই নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ নিচ্ছেন। বিশেষ করে পাইপলাইনের গ্যাসসংকটের কারণে অনেক পরিবার রান্নার জন্য এলপিজির ওপর নির্ভরশীল হয়ে পড়ায় এই অতিরিক্ত ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে।

    উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের মূল্য এবং সৌদি আরামকোর প্রকাশিত সৌদি কার্গো প্রাইস (সিপি)-কে ভিত্তি ধরে দেশে এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে। পাশাপাশি আমদানিকারকদের গড় ডলার ব্যয় বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন মূল্য সমন্বয় করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বেলিংহামের অটোগ্রাফ নিয়ে মজার মন্তব্য শাস্ত্রীর, টসে ছিল ফুটবল তারকার চমক

    August 2, 2026

    বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 2, 2026

    দাখিল-আলিম মাদ্রাসার সব অ্যাডহক কমিটি বাতিল, নতুন কমিটি গঠনের নির্দেশ

    August 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বেলিংহামের অটোগ্রাফ নিয়ে মজার মন্তব্য শাস্ত্রীর, টসে ছিল ফুটবল তারকার চমক

    August 2, 20262 Views

    ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেড-এ শনিবার বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের ম্যাচে ক্রিকেটের পাশাপাশি…

    গ্যাস সংকটের মধ্যে আবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বৃদ্ধি

    August 2, 2026

    বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 2, 2026
    Top Trending

    বেলিংহামের অটোগ্রাফ নিয়ে মজার মন্তব্য শাস্ত্রীর, টসে ছিল ফুটবল তারকার চমক

    August 2, 20262 Views

    ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেড-এ শনিবার বার্মিংহাম ফিনিক্স ও ওয়েলশ ফায়ারের…

    গ্যাস সংকটের মধ্যে আবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডারে ৭০ টাকা বৃদ্ধি

    August 2, 20262 Views

    দেশে পাইপলাইনের গ্যাস সরবরাহে সংকট চলমান থাকায় এলপিজির ওপর নির্ভরশীলতা বাড়ছে। এমন…

    বেনজীর আহমেদের জামিন বাতিলে দুবাইয়ে আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    August 2, 20262 Views

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.