Close Menu
    What's Hot

    সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক সহযোগিতায় নতুন শর্ত, ইসরায়েল ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান

    July 24, 2026

    থাইল্যান্ডে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা

    July 24, 2026

    উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ উৎসব

    July 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»এসি মিলানের সঙ্গে আরও এক বছরের চুক্তিতে লুকা মড্রিচ
    ● সর্বশেষ

    এসি মিলানের সঙ্গে আরও এক বছরের চুক্তিতে লুকা মড্রিচ

    July 24, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ক্রোয়েশিয়ার অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মড্রিচ ইতালির সিরি-এ ক্লাব এসি মিলানের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন। এর ফলে আগামী ২০২৬-২৭ মৌসুমেও তিনি মিলানের জার্সিতেই মাঠে নামবেন।

    ক্লাব কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, মড্রিচের সঙ্গে চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৭ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে আগামী সেপ্টেম্বরে ৪১ বছরে পা দিতে যাওয়া এই তারকা আরও এক মৌসুম ইতালিয়ান ক্লাবটির হয়ে খেলবেন।

    ২০১৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার নতুন মৌসুমেও তার পরিচিত ১৪ নম্বর জার্সি পরেই খেলবেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলকে আরও শক্তিশালী করবে বলে তারা আশাবাদী।

    গত ৩০ জুন মড্রিচের আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। এসি মিলানের হয়ে প্রথম মৌসুমে তিনি ৩৭টি ম্যাচ খেলেন এবং দুটি গোল করেন। সেই মৌসুমে মিলান সিরি-এতে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে। এছাড়া কোপা ইতালিয়ার শেষ ষোলোর পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটিকে।

    এর আগে মড্রিচ জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর তিনি খেলোয়াড়ি জীবন চালিয়ে যাবেন নাকি অবসরের ঘোষণা দেবেন—সে সিদ্ধান্ত তখনই নেবেন। বিশ্বকাপে ক্রোয়েশিয়া পর্তুগালের কাছে হেরে নকআউট পর্ব থেকেই বিদায় নেওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক সহযোগিতায় নতুন শর্ত, ইসরায়েল ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান

    July 24, 2026

    থাইল্যান্ডে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা

    July 24, 2026

    উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ উৎসব

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক সহযোগিতায় নতুন শর্ত, ইসরায়েল ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান

    July 24, 20262 Views

    যুক্তরাষ্ট্র জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে পরিকল্পিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাস্তবায়নের জন্য দেশটির ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক…

    থাইল্যান্ডে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা

    July 24, 2026

    উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ উৎসব

    July 24, 2026
    Top Trending

    সৌদি-যুক্তরাষ্ট্র পারমাণবিক সহযোগিতায় নতুন শর্ত, ইসরায়েল ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান

    July 24, 20262 Views

    যুক্তরাষ্ট্র জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে পরিকল্পিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাস্তবায়নের জন্য দেশটির…

    থাইল্যান্ডে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা

    July 24, 20262 Views

    বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন…

    উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ উৎসব

    July 24, 20262 Views

    সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় আয়োজন শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুক্রবার…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.