Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, বিচার ও ক্ষতিপূরণ দাবি ইরানের

    July 11, 2026

    মৌলভীবাজারে নদীর পানি কমলেও বাঁধ ভাঙা অংশ দিয়ে ঢুকছে বন্যার পানি

    July 11, 2026

    ঢামেককে গবেষণা ও মানবিক চিকিৎসাসেবার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

    July 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মৌলভীবাজারে নদীর পানি কমলেও বাঁধ ভাঙা অংশ দিয়ে ঢুকছে বন্যার পানি
    ● সর্বশেষ

    মৌলভীবাজারে নদীর পানি কমলেও বাঁধ ভাঙা অংশ দিয়ে ঢুকছে বন্যার পানি

    July 11, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    উজানে বৃষ্টিপাত কমে আসায় মৌলভীবাজারের প্রধান নদ-নদীগুলোর পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে। তবে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় এখনো বন্যার পানি লোকালয়ে প্রবেশ করছে, ফলে অনেক এলাকায় দুর্ভোগ অব্যাহত রয়েছে।

    শনিবার (১১ জুলাই) সকালে পাওয়া তথ্য অনুযায়ী, মনু নদীর পানি আগের তুলনায় কমলেও এখনও বিপৎসীমার কাছাকাছি রয়েছে। অন্যদিকে ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে।

    পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উজানের পাহাড়ি ঢলের কারণে রাজনগরের টেংরা ইউনিয়নের উজিরপুর ও একামধু এলাকা এবং কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় মনু নদীর বাঁধ ভেঙে যায়। এসব ভাঙা অংশ দিয়ে প্রবল স্রোতে পানি ঢুকে বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

    বন্যার কারণে জেলার প্রায় ৪৫টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। অসংখ্য বাড়িঘর, গ্রামীণ সড়ক ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে উঁচু স্থানে চলে গেছে।

    দুর্গত মানুষের সহায়তায় সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে শুকনো খাবার বিতরণ চলছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৪০০ মানুষ অবস্থান করছেন। পাশাপাশি রাজনগর উপজেলার ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দ হিসেবে ২ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।

    মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানান, নদীর পানি কমতে শুরু করলেও ভাঙা বাঁধ দিয়ে এখনো পানি প্রবেশ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, বিচার ও ক্ষতিপূরণ দাবি ইরানের

    July 11, 2026

    ঢামেককে গবেষণা ও মানবিক চিকিৎসাসেবার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

    July 11, 2026

    বাঁশখালীতে বন্যাদুর্গতদের সহায়তায় ছাত্রদলের ত্রাণ কার্যক্রম

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, বিচার ও ক্ষতিপূরণ দাবি ইরানের

    July 11, 20263 Views

    ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেন এজেই বলেছেন, সাম্প্রতিক সামরিক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল…

    মৌলভীবাজারে নদীর পানি কমলেও বাঁধ ভাঙা অংশ দিয়ে ঢুকছে বন্যার পানি

    July 11, 2026

    ঢামেককে গবেষণা ও মানবিক চিকিৎসাসেবার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

    July 11, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, বিচার ও ক্ষতিপূরণ দাবি ইরানের

    July 11, 20263 Views

    ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেন এজেই বলেছেন, সাম্প্রতিক সামরিক হামলায়…

    মৌলভীবাজারে নদীর পানি কমলেও বাঁধ ভাঙা অংশ দিয়ে ঢুকছে বন্যার পানি

    July 11, 20261 Views

    উজানে বৃষ্টিপাত কমে আসায় মৌলভীবাজারের প্রধান নদ-নদীগুলোর পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে।…

    ঢামেককে গবেষণা ও মানবিক চিকিৎসাসেবার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

    July 11, 20261 Views

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালকে আধুনিক চিকিৎসা, গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবিক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.