Close Menu
    What's Hot

    জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

    July 8, 2026

    করাচি উপকূলে নিখোঁজ কার্গো বিমানের খোঁজে পাকিস্তানের উদ্ধার অভিযান

    July 8, 2026

    বৃষ্টিতে পানির স্তর বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ১৪৪ মেগাওয়াট

    July 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»করাচি উপকূলে নিখোঁজ কার্গো বিমানের খোঁজে পাকিস্তানের উদ্ধার অভিযান
    ● সর্বশেষ

    করাচি উপকূলে নিখোঁজ কার্গো বিমানের খোঁজে পাকিস্তানের উদ্ধার অভিযান

    July 8, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তানের করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া একটি কার্গো বিমানের সন্ধানে দেশটির কর্তৃপক্ষ ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। বুধবারও সমুদ্র এলাকায় অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

    পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান কে২ এয়ারওয়েজ পরিচালিত বোয়িং কার্গো বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশে উড্ডয়ন করেছিল। মঙ্গলবার সন্ধ্যায় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন।

    কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উড্ডয়নের সময় বিমানটির নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির বিষয়টি জানানো হয়েছিল। পরে রাত ৯টা ২১ মিনিটের দিকে রাডারে বিমানটিকে দ্রুত উচ্চতা হারাতে এবং অস্বাভাবিকভাবে গতিপথ পরিবর্তন করতে দেখা যায়। কিছুক্ষণ পর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

    ঘটনার পরপরই একটি বিশেষ উদ্ধার সমন্বয় কেন্দ্র চালু করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রপথে বিমানটির সম্ভাব্য অবস্থান চিহ্নিত করতে নৌ ও উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে।

    আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্যেও দেখা গেছে, বিমানটি প্রথমে উচ্চতা কমায়, এরপর সাময়িকভাবে কিছুটা ওপরে ওঠে এবং পরে আবার দ্রুত নিচে নেমে যায়। এরপর আর কোনো সিগন্যাল পাওয়া যায়নি।

    কে২ এয়ারওয়েজ পাকিস্তানের একটি বেসরকারি কার্গো পরিবহন সংস্থা, যা দেশীয় ও আন্তর্জাতিক রুটে নির্ধারিত এবং চার্টার কার্গো ফ্লাইট পরিচালনা করে।

    বিমানবিষয়ক তথ্যভান্ডার এয়ারফ্লিটসের তথ্য অনুযায়ী, নিখোঁজ উড়োজাহাজটি ১৯৯৯ সালে নির্মিত হয়। শুরুতে এটি রাশিয়ার অ্যারোফ্লট এবং পরে ইন্দোনেশিয়ার গারুডা ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান হিসেবে ব্যবহৃত হয়েছিল। ২০১২ সালে এটিকে কার্গো পরিবহনের উপযোগী করে রূপান্তর করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

    July 8, 2026

    বৃষ্টিতে পানির স্তর বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ১৪৪ মেগাওয়াট

    July 8, 2026

    বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করল ফিফা

    July 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

    July 8, 20261 Views

    নির্বাচন কমিশন ভবিষ্যতের নির্বাচনকে আরও নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে…

    করাচি উপকূলে নিখোঁজ কার্গো বিমানের খোঁজে পাকিস্তানের উদ্ধার অভিযান

    July 8, 2026

    বৃষ্টিতে পানির স্তর বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ১৪৪ মেগাওয়াট

    July 8, 2026
    Top Trending

    জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি

    July 8, 20261 Views

    নির্বাচন কমিশন ভবিষ্যতের নির্বাচনকে আরও নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন সংস্কারমূলক…

    করাচি উপকূলে নিখোঁজ কার্গো বিমানের খোঁজে পাকিস্তানের উদ্ধার অভিযান

    July 8, 20261 Views

    পাকিস্তানের করাচি উপকূলের কাছে নিখোঁজ হওয়া একটি কার্গো বিমানের সন্ধানে দেশটির কর্তৃপক্ষ…

    বৃষ্টিতে পানির স্তর বাড়ায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বেড়ে ১৪৪ মেগাওয়াট

    July 8, 20261 Views

    টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.