Close Menu
    What's Hot

    সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

    June 28, 2026

    প্রকাশিত হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, সুপারিশ পেয়েছেন ১,৫২১ জন

    June 28, 2026

    প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক

    June 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব
    ● সর্বশেষ

    সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

    June 28, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সংসদ প্রতিবেদক

    জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রচলিত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব দিয়েছেন। তার মতে, এ উদ্যোগ বাস্তবায়ন হলে কালো টাকা নিয়ন্ত্রণ, মানিলন্ডারিং প্রতিরোধ এবং ব্যাংকিং ব্যবস্থায় অর্থের প্রবাহ বাড়ানো সহজ হবে।

    রোববার (২৮ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

    ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, অনেক মানুষ ব্যাংকে না রেখে বাসাবাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করছেন। এছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছেও উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ রয়েছে বলে তিনি দাবি করেন। এ অবস্থায় ৫০০ ও ১০০০ টাকার নোট এক থেকে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে বলে মত দেন তিনি।

    তিনি আরও বলেন, যেসব ব্যক্তি তাদের অর্থের বৈধ উৎস দেখাতে পারবেন না, তারা নির্দিষ্ট হারে ২০ থেকে ২৫ শতাংশ কর পরিশোধের মাধ্যমে অর্থ বৈধ করার সুযোগ পেতে পারেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে তারল্য বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

    ব্যাংকিং খাত নিয়ে বক্তব্যে তিনি বলেন, দেশের প্রয়োজনের তুলনায় বর্তমানে ব্যাংকের সংখ্যা বেশি। দুর্বল ব্যাংকগুলো টিকিয়ে রাখতে জনগণের অর্থ ব্যয় হচ্ছে। তাই ব্যাংকের সংখ্যা কমিয়ে ব্যাংকিং খাতকে আরও কার্যকর ও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

    অর্থপাচারের বিষয়ে মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীনতার পর থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার কথা বলা হলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো অর্থ দেশে ফেরানো সম্ভব হয়নি। তাই শুধু পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা নয়, এমন একটি আর্থিক ও আইনি পরিবেশ তৈরি করতে হবে, যাতে মানুষ দেশের ভেতরেই বিনিয়োগ ও অর্থ সংরক্ষণে আস্থা পায়।

    তিনি আরও বলেন, বর্তমান বাজেট কঠিন অর্থনৈতিক বাস্তবতায় প্রণয়ন করা হয়েছে। বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ রয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।

    উল্লেখ্য, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের বিষয়টি বর্তমানে কেবল একজন সংসদ সদস্যের প্রস্তাব। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

    June 28, 2026

    প্রকাশিত হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, সুপারিশ পেয়েছেন ১,৫২১ জন

    June 28, 2026

    প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক

    June 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

    June 28, 20260 Views

    রাজধানীর শেরেবাংলানগর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের…

    প্রকাশিত হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, সুপারিশ পেয়েছেন ১,৫২১ জন

    June 28, 2026

    প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক

    June 28, 2026
    Top Trending

    সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

    June 28, 20260 Views

    রাজধানীর শেরেবাংলানগর থানায় দায়ের করা একটি মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)…

    প্রকাশিত হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, সুপারিশ পেয়েছেন ১,৫২১ জন

    June 28, 20260 Views

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত…

    প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-পাকিস্তানের উচ্চপর্যায়ের বৈঠক

    June 28, 20262 Views

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.