Close Menu
    What's Hot

    ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা রামন ভেগা

    October 8, 2026

    নারায়ণগঞ্জে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কারাবন্দির মৃত্যু

    October 8, 2026

    আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী হওয়ায় শিশির মনিরকে বহিষ্কারের দাবি

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১,৭৮১ মেগাওয়াটে পৌঁছেছে
    ● সর্বশেষ

    দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ১,৭৮১ মেগাওয়াটে পৌঁছেছে

    June 7, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বর্তমানে ১,৭৮১ দশমিক ০৯ মেগাওয়াটে পৌঁছেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, সরকার দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

    রোববার (৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (নরসিংদী-১)-এর লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

    মন্ত্রী জানান, সরকারের “নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫” অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    তিনি বলেন, এই নীতির আওতায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ, রুফটপ সোলার এবং ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধি পায়।

    মন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে ২৬টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে, যেগুলোর মোট সক্ষমতা ১,১৭২ মেগাওয়াট। পাশাপাশি ৬৬৫ মেগাওয়াট সক্ষমতার আরও ১৫টি প্রকল্পের দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে, যা ২০২৯ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।

    সরকার বেসরকারি খাতকে এই খাতে আরও যুক্ত করতে নতুন নীতিমালাও চালু করেছে বলে জানান তিনি। এর মাধ্যমে বেসরকারি বিনিয়োগকারীরা বিদ্যুৎ উৎপাদন করে সরকারি গ্রিডে সরবরাহ করতে পারবেন অথবা সরাসরি বড় গ্রাহকদের কাছে বিক্রি করতে পারবেন।

    সব মিলিয়ে সরকার দীর্ঘমেয়াদে প্রায় ১০,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা যেমন বাড়বে, তেমনি কার্বন নির্গমনও উল্লেখযোগ্যভাবে কমবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা রামন ভেগা

    October 8, 2026

    নারায়ণগঞ্জে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কারাবন্দির মৃত্যু

    October 8, 2026

    আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী হওয়ায় শিশির মনিরকে বহিষ্কারের দাবি

    October 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা রামন ভেগা

    October 8, 20262 Views

    ফিফা সভাপতি পদে আগামী বছরের নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন…

    নারায়ণগঞ্জে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কারাবন্দির মৃত্যু

    October 8, 2026

    আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী হওয়ায় শিশির মনিরকে বহিষ্কারের দাবি

    October 8, 2026
    Top Trending

    ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা রামন ভেগা

    October 8, 20262 Views

    ফিফা সভাপতি পদে আগামী বছরের নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা…

    নারায়ণগঞ্জে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কারাবন্দির মৃত্যু

    October 8, 20262 Views

    নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা সজীব আহমেদ নামে ২৫ বছর বয়সী এক বন্দির…

    আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী হওয়ায় শিশির মনিরকে বহিষ্কারের দাবি

    October 8, 20261 Views

    বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.