Close Menu
    What's Hot

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সরকারের, বললেন স্বাস্থ্যমন্ত্রী
    ● সর্বশেষ

    ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সরকারের, বললেন স্বাস্থ্যমন্ত্রী

    June 1, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা জানান।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ায় কোনো ধরনের বিলম্ব না করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু কর্নার চালু করা হচ্ছে এবং আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে একটি ফিল্ড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দেশের বিভিন্ন এলাকায় আরও ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে।

    তিনি আরও বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগী সেবার বিষয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে সোসাইটি অব মেডিসিন। পাশাপাশি ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও সহযোগিতা করছে। আগামীকাল থেকেই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। ঢাকার বাইরে সাতটি বিভাগ এবং দেশের বিভিন্ন জেলায় চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

    স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু পরীক্ষার রিএজেন্ট, টেস্টিং কিট, ফ্লুইড স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা উপকরণের একটি মজুত রয়েছে। তবে সম্ভাব্য চাহিদা বিবেচনায় আরও পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে দুই মাস আগে থেকেই সিটি করপোরেশনগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    সভায় ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালুর প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ডেঙ্গু সংক্রান্ত গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (হাসপাতাল) ডা. এএইচএম মইনুল আহসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন একটি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Top Trending

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 20260 Views

    নিয়মিত রক্তচাপের ওষুধ খাওয়ার পরও কারও কারও রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে চায় না।…

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 20260 Views

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে টানা দ্বিতীয় দিনের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.