Close Menu
    What's Hot

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ
    ● সর্বশেষ

    দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

    May 24, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একাধিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে স্পেনের প্রধানমন্ত্রী Pedro Sánchez–এর পদত্যাগ দাবিতে রাজধানী Madrid–এ হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

    ‘মার্চ ফর ডিগনিটি’ নামে এই কর্মসূচির আয়োজন করে Spanish Civil Society Association। আয়োজকদের দাবি, বিক্ষোভে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নেন। তবে মাদ্রিদে স্পেন সরকারের প্রতিনিধিরা অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে উল্লেখ করেছেন।

    প্রতিবেদন অনুযায়ী, মিছিলটি শুরুতে শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

    টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারী মনক্লোয়া প্রাসাদের দিকে যাওয়ার প্রধান সড়কে অবস্থান নেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে স্পেনের জাতীয় পতাকা ও সরকারবিরোধী বিভিন্ন ব্যানার দেখা যায়।

    বিক্ষোভে অংশ নেন বিরোধী দল People’s Party এবং কট্টর ডানপন্থি Vox–এর নেতারাও।

    এদিকে স্পেনের সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী José Luis Rodríguez Zapatero–এর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্ত শুরু হওয়ায় দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

    এর আগে ২০২৪ সালে প্রধানমন্ত্রী সানচেজের স্ত্রী Begoña Gómez–এর বিরুদ্ধে তদন্ত শুরু হলে সানচেজ সাময়িকভাবে পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন। পরে তিনি অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। গোমেজও সব অভিযোগ অস্বীকার করেছেন।

    বিশ্লেষকদের মতে, দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক উত্তেজনার কারণে স্পেনের বর্তমান সরকার বাড়তি চাপের মুখে পড়েছে এবং বিরোধী দলগুলো এই ইস্যুকে সামনে এনে জনমত গঠনের চেষ্টা করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন একটি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Top Trending

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 20260 Views

    নিয়মিত রক্তচাপের ওষুধ খাওয়ার পরও কারও কারও রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে চায় না।…

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 20260 Views

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে টানা দ্বিতীয় দিনের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.