Close Menu
    What's Hot

    রামিসা হত্যা: জাতীয় ব্যথা ও লজ্জা বলে মন্তব্য তথ্যমন্ত্রীর

    May 23, 2026

    ইরান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে আলোচনা জর্ডান ও কাতারের

    May 23, 2026

    টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি
    ● সর্বশেষ

    টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

    May 23, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 0 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একটানা দীর্ঘ সময় গণপরিবহন চালানোর কারণে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বেড়ে যাচ্ছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে Bangladesh Road Transport Authority (বিআরটিএ)।

    শনিবার (২৩ মে) সংস্থাটির সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে গণপরিবহন চালকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নেওয়ার পর আরও সর্বোচ্চ তিন ঘণ্টা যানবাহন চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

    বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালালে চালকদের শারীরিক ও মানসিক ক্লান্তি বেড়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়। এতে চালক, কন্ডাক্টর, যাত্রী এবং পথচারীদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

    সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিক ও চালকদের আইন অনুযায়ী কর্মঘণ্টা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে।

    এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রামিসা হত্যা: জাতীয় ব্যথা ও লজ্জা বলে মন্তব্য তথ্যমন্ত্রীর

    May 23, 2026

    ইরান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে আলোচনা জর্ডান ও কাতারের

    May 23, 2026

    নবাব-লালবাবু আর ‘পাবনার বাহাদুর’ ঘিরে জমে উঠেছে হাজারীবাগ পশুর হাট

    May 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রামিসা হত্যা: জাতীয় ব্যথা ও লজ্জা বলে মন্তব্য তথ্যমন্ত্রীর

    May 23, 20260 Views

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও শোক…

    ইরান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে আলোচনা জর্ডান ও কাতারের

    May 23, 2026

    টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

    May 23, 2026
    Top Trending

    রামিসা হত্যা: জাতীয় ব্যথা ও লজ্জা বলে মন্তব্য তথ্যমন্ত্রীর

    May 23, 20260 Views

    রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর…

    ইরান সংকট নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে আলোচনা জর্ডান ও কাতারের

    May 23, 20260 Views

    যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন…

    টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি

    May 23, 20260 Views

    একটানা দীর্ঘ সময় গণপরিবহন চালানোর কারণে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.