আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারপতি Ahmed Sohel-এর বেঞ্চ রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, ‘এটি কীভাবে সম্ভব?’
আইনজীবী Shishir Monir সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির প্রজ্ঞাপন আদালতে উপস্থাপন করা হলে হাইকোর্ট এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আপিল বিভাগে মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগেই সচিবালয়ের কার্যক্রম বন্ধ করে সরকার আদালত অবমাননা করেছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে বলেও জানান তিনি।
আইনজীবী শিশির মনিরের দাবি, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর আগে মঙ্গলবার Ministry of Law, Justice and Parliamentary Affairs এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে। একই সঙ্গে সেখানে কর্মরত ১৫ জন বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
এর আগে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার অংশ হিসেবে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। পরে সেই অধ্যাদেশ বাতিল করা হয়।
তবে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত এক রায়ে হাইকোর্ট তিন মাসের মধ্যে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে আপিল করা হয়নি। একই সঙ্গে চূড়ান্ত নিষ্পত্তির আগে সচিবালয়ের কার্যক্রম বন্ধ না করার প্রত্যাশাও ব্যক্ত করেছিলেন আদালত।
