Close Menu
    What's Hot

    ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা রামন ভেগা

    October 8, 2026

    নারায়ণগঞ্জে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কারাবন্দির মৃত্যু

    October 8, 2026

    আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী হওয়ায় শিশির মনিরকে বহিষ্কারের দাবি

    October 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল
    ● সর্বশেষ

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে: ফখরুল

    May 14, 2026No Comments1 Min Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগ ও বিভিন্ন সিটি কর্পোরেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    সভায় মন্ত্রী বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, সাশ্রয়ী এবং জনবান্ধব উপায়ে বাস্তবায়ন করতে হবে। জনগণের কল্যাণই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, জনগণের অর্থের এক টাকাও যেন অপচয় না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্প জনগণের স্বার্থে গ্রহণ করা হয় এবং জনগণের অর্থেই বাস্তবায়িত হয়। তাই প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে হবে।

    তিনি সতর্ক করে বলেন, উন্নয়ন কার্যক্রম সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করে, তবে অনিয়ম বা গাফিলতি পুরো মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এজন্য কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

    সভায় উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং জনসেবার মান বাড়াতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা রামন ভেগা

    October 8, 2026

    নারায়ণগঞ্জে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কারাবন্দির মৃত্যু

    October 8, 2026

    আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী হওয়ায় শিশির মনিরকে বহিষ্কারের দাবি

    October 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা রামন ভেগা

    October 8, 20262 Views

    ফিফা সভাপতি পদে আগামী বছরের নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন…

    নারায়ণগঞ্জে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কারাবন্দির মৃত্যু

    October 8, 2026

    আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী হওয়ায় শিশির মনিরকে বহিষ্কারের দাবি

    October 8, 2026
    Top Trending

    ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে লড়বেন সাবেক টটেনহ্যাম তারকা রামন ভেগা

    October 8, 20262 Views

    ফিফা সভাপতি পদে আগামী বছরের নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা…

    নারায়ণগঞ্জে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর কারাবন্দির মৃত্যু

    October 8, 20262 Views

    নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা সজীব আহমেদ নামে ২৫ বছর বয়সী এক বন্দির…

    আবরার হত্যা মামলায় আসামিপক্ষে আইনজীবী হওয়ায় শিশির মনিরকে বহিষ্কারের দাবি

    October 8, 20261 Views

    বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করায়…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.