বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. কে এম আই মন্টি।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে পূর্বে ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিল করে ১৫১ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহেদুল হক শামীম। এছাড়াও, সহ-সভাপতি হিসেবে আরও ২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টির সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন। পাশাপাশি, সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ১৩ জন নেতা।
নেতৃত্বে এই পরিবর্তনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

