Close Menu
    What's Hot

    ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার সচল: মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে নতুন তথ্য

    May 14, 2026

    ৫ খুনের আ/সামির লা/শ পদ্মায়, পুলিশের ধারণা ‘আত্মহ/ত্যা’

    May 14, 2026

    ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

    May 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান
    ● সর্বশেষ

    জুমার দিনের ৩ শ্রেষ্ঠ আমল পালনে শায়খ আহমাদুল্লাহর আহ্বান

    March 27, 2026No Comments3 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুমার দিনকে মুমিন মুসলমানের জন্য সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন উল্লেখ করে তিনটি গুরুত্বপূর্ণ আমল নিয়মিত পালনের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আমলগুলো আঁকড়ে ধরার সংকল্প করা উচিত।

    প্রথম আমল হিসেবে তিনি জুমার দিন বেশি বেশি দরুদ শরিফ পাঠের ওপর গুরুত্বারোপ করেন।

    তিনি উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন—জুমার রাত ও জুমার দিনে তার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে। সাধারণত কোনো আমল ‘পরিমাণে বাড়ানোর’ কথা নবীজি খুব কমই বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা জিকির বেশি করার কথা বলেছেন, আর হাদিসে নবীজি বিশেষভাবে দরুদের পরিমাণ বাড়াতে বলেছেন। অর্থাৎ আমলের গুণগত মান ঠিক রাখার পাশাপাশি পরিমাণও বাড়াতে হবে, বিশেষ করে জুমার রাত ও দিনে।

    তিনি ব্যাখ্যা করেন, জুমার রাত বলতে বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে এবং জুমার দিন বলতে শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত ২৪ ঘণ্টাকে বোঝায়। এ সময় বেশি বেশি দরুদ পড়তে হবে। তিনি বলেন, পৃথিবীর যেখান থেকেই দরুদ পড়া হোক না কেন, আল্লাহ তাআলার নিযুক্ত ফেরেশতারা তা নবীজির কাছে পৌঁছে দেন।

    তিনি আরও বলেন, সবচেয়ে উত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম—যা নামাজে পড়া হয়: ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আালি মুহাম্মাদ…’। এটি নবীজি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন এবং এর চেয়ে উত্তম দরুদ নেই। দীর্ঘ দরুদ পড়তে না পারলে সংক্ষিপ্তভাবে ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ অথবা ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ’ পড়লেও দরুদ আদায় হয়ে যাবে।

    দরুদের ফজিলত প্রসঙ্গে তিনি বলেন, দরুদ এমন এক আমল যার জন্য অজু থাকা শর্ত নয়; এমনকি ফরজ গোসল অবস্থাতেও দরুদ পড়া যায়। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন যাতে বেশি বেশি পড়া যায়। একবার দরুদ পড়লে আল্লাহ বান্দার ওপর দশটি রহমত নাজিল করেন। দরুদ পেরেশানি দূর করার মহৌষধ, জান্নাতে মর্যাদা বৃদ্ধির মাধ্যম এবং আল্লাহর রহমত লাভের অন্যতম পথ।

    দ্বিতীয় আমল হিসেবে তিনি জুমার দিনের ফজরের নামাজ জামাতে আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। হাদিসে এসেছে, যত নামাজ আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ জামাতে আদায় করা। ফজরের নামাজ প্রতিদিনই গুরুত্বপূর্ণ; তবে জুমার ফজর বিশেষ মর্যাদাপূর্ণ।

    তিনি বলেন, ফজরের নামাজে উপস্থিত হওয়া ঈমানদারের আলামত। যারা অন্ধকার ভেদ করে ফজরে মসজিদে যায়, কিয়ামতের দিনে আল্লাহ তাদের জন্য বিশেষ নূরের সুসংবাদ দিয়েছেন। তাই তিনি আহ্বান জানান, ফজরের নামাজ কোনো অবস্থাতেই যেন না ছাড়া হয়। বিশেষ করে বৃহস্পতিবার রাতে দেরি করে জেগে থাকা থেকে বিরত থাকতে বলেন, যাতে শুক্রবার ফজরে উপস্থিত হওয়া যায়।

    তৃতীয় আমল হিসেবে তিনি জুমার নামাজে আগে আগে উপস্থিত হওয়ার কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, পায়ে হেঁটে মসজিদে যায়, আগে আগে উপস্থিত হয়, ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং অনর্থক কথা বলে না, সে মসজিদে যাওয়ার পথে যত কদম ফেলবে, প্রতিটি কদমের বিনিময়ে এক বছর নফল রোজা ও এক বছর তাহাজ্জুদের সওয়াব পাবে।

    শেষে তিনি মুসল্লিদের আবারও অঙ্গীকার করার আহ্বান জানিয়ে বলেন, যতদিন নিঃশ্বাস আছে, এই তিনটি আমল বেশি বেশি দরুদ পড়া, জুমার ফজর জামাতে আদায় করা এবং জুমায় আগে আগে মসজিদে উপস্থিত হওয়া কখনোই যেন না ছাড়া হয়।

    আহমাদুল্লাহ জুমা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার সচল: মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে নতুন তথ্য

    May 14, 2026

    ৫ খুনের আ/সামির লা/শ পদ্মায়, পুলিশের ধারণা ‘আত্মহ/ত্যা’

    May 14, 2026

    ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

    May 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার সচল: মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে নতুন তথ্য

    May 14, 20263 Views

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump প্রশাসন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে Iran-এর সামরিক সক্ষমতা বড়…

    ৫ খুনের আ/সামির লা/শ পদ্মায়, পুলিশের ধারণা ‘আত্মহ/ত্যা’

    May 14, 2026

    ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

    May 14, 2026
    Top Trending

    ইরানের ৯০% ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবার সচল: মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে নতুন তথ্য

    May 14, 20263 Views

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump প্রশাসন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে Iran-এর…

    ৫ খুনের আ/সামির লা/শ পদ্মায়, পুলিশের ধারণা ‘আত্মহ/ত্যা’

    May 14, 20261 Views

    গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালক হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মিয়া…

    ২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

    May 14, 20261 Views

    ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে দেশের মাধ্যমিক…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.