যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ার সিলিকন ভ্যালিতে রোববার ৮ই মার্চ বিএনপি সমর্থক গোষ্ঠী প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী। তিনি সিলিকন ভ্যালিতে উপস্থিত প্রকৌশলী, স্থপতিদেরকে বাংলাদেশের উন্নয়নে সরকারকে সহযোগিতার আহ্বান জানান।
ইফতার মাহফিলে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সঙ্গে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে শুভকামনা জানানো হয়।
ইফতার মাহফিলের শুরুতে ফাতেহা পাঠ করা হয়। পরে উপস্থিত সুধীজন বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া কামনা করেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন আজিজ চৌধুরী ফাইয়াজ জামান, মীর আনোয়ার, শাকুরা ইসলাম, আব্দুল শিকদার , রাফি, মাসুদ পারভেজ, শাহনুর প্রমুখ।
