Close Menu
    What's Hot

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাই, দু’দিনেও জ্ঞান ফেরেনি চালকের
    ● সর্বশেষ

    মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাই, দু’দিনেও জ্ঞান ফেরেনি চালকের

    February 5, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খুলনায় যাত্রীবেশে এসে অটোরিকশাচালকের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দু’দিন পেরিয়ে গেলেও আহত চালক রনির জ্ঞান ফেরেনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রনির মাথায় অস্ত্রোপচার করা হলেও তিনি এখনো অচেতন রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ফজরের নামাজ শেষে নগরীর খালিশপুর এলাকার একটি গ্যারেজ থেকে নিজের অটোরিকশা নিয়ে বের হন রনি। সকালবেলায় এক দুর্বৃত্ত যাত্রী সেজে বড় মির্জাপুর হয়ে মির্জাপুর ক্রসরোড এলাকায় যাওয়ার কথা বলে তার অটোরিকশায় ওঠে। নির্জন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ওই যাত্রী হাতুড়ি দিয়ে রনির মাথায় পরপর একাধিক আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত।

    স্থানীয়রা রনিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং দুপুর ২টার দিকে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাথায় গুরুতর আঘাতের কারণে এখনো তার জ্ঞান ফেরেনি।

    আহত রনির স্ত্রী মুক্তা জানান, রনি পেশায় একজন অটোরিকশাচালক ও মিস্ত্রি। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রায় এক মাস আগে একটি এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। সেই গাড়ি দিয়েই সংসারের খরচ চলত। হঠাৎ এই ঘটনায় তাদের জীবন এলোমেলো হয়ে গেছে।

    তিনি বলেন, আমার স্বামী এখনো কথা বলতে পারছে না, জ্ঞানও ফেরেনি। গাড়িটাও নেই। কীভাবে চিকিৎসার খরচ চালাব, কীভাবে সংসার চলবে কিছুই বুঝতে পারছি না।

    এদিকে ঘটনাটি তদন্ত শুরু করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

    আহত রনির বাড়ি খালিশপুর এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন থাকায় পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

    ছিনতাই জ্ঞান হাতুড়ি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 2026

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয়…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 2026

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 2026
    Top Trending

    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছে ইইউ

    October 4, 20263 Views

    স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির পাশে থাকার আগ্রহ…

    পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল

    October 4, 20261 Views

    বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,…

    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

    October 4, 20262 Views

    অক্টোবর মাসে ভোক্তাদের জন্য বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। বাংলাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.