Close Menu
    What's Hot

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 2026

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সালাহউদ্দিন
    ● সর্বশেষ

    ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সালাহউদ্দিন

    January 27, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম যার যার হলেও নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তিনি বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, প্রতিবারই সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার উত্তর কাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এদেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না, এদেশের মানুষ শান্তিতে, নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

    আপনারা এখন সেই অধিকার ফেরত পেয়েছেন। এখন আমরা সবাই রাজা এই দেশেরই রাজত্বে। জনগণই দেশের মালিক এবং এই দেশের মালিকানা ফেরত পেতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন।

    তিনি বলেন, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও এদেশের জনগণ একমাত্র বিএনপির হাতেই সুরক্ষিত।

    এবারের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াকে। এই নির্বাচন হলো একটা পরীক্ষা, স্বাধীনভাবে মুক্ত পরিবেশে এবার আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে। পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রের স্বাদ ভোগ করবেন। সেজন্য এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

    সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীতে মানুষ ভোটের মাধ্যমে যে সংসদ করবে সেই সংসদে এবার সবচেয়ে বেশি আইন প্রণয়ন হবে এবং সবচেয়ে বেশি সংবিধানের সংশোধন হবে দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, গণতন্ত্র সুসংহত ও দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য।

    সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা নিশ্চিত করবে যেন আমাদের সনাতন ভাইবোনেরা নিরাপদে ভোটকেন্দ্রে আসতে পারে এবং স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা শুধু ভোটের দিনের জন্য নয়, আজীবনের জন্য বিএনপি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।

    এ সময় কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামাদলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা শামসুদ্দিন আলতাফ, সদস্যসচিব মাওলানা মুফতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সাইফুল ইসলাম ছাবুসহ আরো অনেকে বক্তব্য দেনন।

    চকরিয়া পথসভা ধর্ম যার যার বাংলাদেশ রাজনীতি সংবাদ বিএনপি রাজনীতি র্মীয় নিরাপত্তা সব ধর্মের নিরাপত্তা সালাহউদ্দিন আহমদ বক্তব্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 2026

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 20263 Views

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ মোট নয়জন…

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 2026
    Top Trending

    সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

    September 21, 20263 Views

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত…

    জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের হামলা, প্রাণ গেল ২৪ বছরের যুবকের

    September 21, 2026Updated:September 21, 20265 Views

    বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪)…

    ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, ২০ দিনেই হাসপাতালে ২৬ হাজারের বেশি

    September 21, 20263 Views

    দেশে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.