Close Menu
    What's Hot

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ
    ● সর্বশেষ

    আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

    January 18, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি। তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ দেন। শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির পুরোনো ব্যাপারগুলোই উঠে এসেছে আবার। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করার লক্ষ্যেই আইসিসির এই আলোচনা। তবে আসলে কি হলো সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না।

    ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি। তবে শনিবারের সভায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে আইসিসির প্রতিনিধি দল ফিরে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই মনে করছে, এই আলোচনা চলতে থাকবে এবং একটি ইতিবাচক সমাধান হবে।

    আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ কাল ভোরে ঢাকায় এসেছিলেন। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে ছিলেন আইসিসির এ বিভাগের অপারেশন্স ম্যানেজার। ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। তিনি আইসিসির জেনারেল ম্যানেজার ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স বিভাগের।

    বিসিবি রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ড থেকে আইসিসির ২ প্রতিনিধিকে নতুন এক প্রস্তাব দেওয়া হয়েছে। আর সেটা হলো বাংলাদেশের গ্রুপটাই বদলে দেওয়া। সেক্ষেত্রে বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে, কারণ সে গ্রুপের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়।

    বিবৃতিতে বলা হয়, ‘আলোচনায় বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তর করার জন্য। পাশাপাশি দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও আইসিসির কাছে তুলে ধরা হয়। বৈঠকটি গঠনমূলক, সৌহার্দপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলাভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে বাংলাদেশ দলকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় আসে।’

    বিসিবির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি জানিয়েছে, দুই পক্ষই এ বিষয়ে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

    উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয়। নিজেদের সিদ্ধান্তে অনড় বিসিবি। বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলংকায় নিজদের ম্যাচগুলো খেলতে চায় বাংলাদেশ। নিজেদের অবস্থানে বিসিবি অনড় থাকলেও আইসিসি চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশ নেয়।

    আইসিসি প্রস্তাব বাংলাদেশ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 2026

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছে ইরান।…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 2026

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 2026
    Top Trending

    যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত ইরানের, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধের’ হুঁশিয়ারি

    September 20, 20262 Views

    চলমান সংঘাতের অবসান এবং নতুন করে আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্রের কাছে সাতটি…

    অপ্রতিম হত্যা: আরও একজন গ্রেপ্তার, চারজনই অপরাধ স্বীকার করেছেন বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

    September 20, 20261 Views

    কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার…

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক’—অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি

    September 20, 20262 Views

    ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক। এ দেশের দরকার নাই।’—এভাবেই ক্ষোভ ও হতাশা…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.