Close Menu
    What's Hot

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 2026

    নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

    February 9, 2026

    নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

    February 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»গোসল ফরজ অবস্থায় দোয়া পড়া যাবে?
    ● সর্বশেষ

    গোসল ফরজ অবস্থায় দোয়া পড়া যাবে?

    January 17, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিভিন্ন কারণে মানুষের শরীর অপবিত্র হয়। কিছু কিছু অপবিত্রতা থেকে অজুর মাধ্যমে পবিত্র হওয়া যায় আর কিছু কিছু অপবিত্রতা থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয়। যেমন, স্ত্রী সহবাস ও স্বপ্নদোষ, মেয়েদের হায়েজ-নেফাস থেকে পবিত্র হওয়ার পর গোসল করা ফরজ।

    এসব কারণে কারো শরীর অপবিত্র হলে যতদ্রুত সম্ভব গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নেওয়া। আল্লাহ তায়ালা পবিত্র ও পরিচ্ছন্ন মানুষদের ভালোবাসেন। কোরআনে বর্ণিত হয়েছে, ‘সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা তাওবা, আয়াত : ১০৮)

    কারও উপর এইসব কারণে গোসল ফরজ হলে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন না করে নামাজ আদায় করা, কোরআন শরিফ স্পর্শ করা, কোরআন তিলাওয়াত করা, মসজিদে অবস্থান করা, কাবা ঘর তাওয়াফ করা নিষিদ্ধ।

    তবে গোসল ফরয অবস্থায় চাইলে দৈনন্দিনের মাসনুন দোয়া, যেমন, বাথরুমে প্রবেশের দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া পড়া যাবে। তাই এই সময় কোরআন-হাদিসে বর্ণিত দোয়াসমূহ পড়তে পারবেন। তবে এ অবস্থায় কোরআন মাজিদ তিলাওয়াত করা যাবে না।

    (জামে তিরমিজি, হাদিস : ১৩১; ফাতহুল কাদীর ১/১৪৯)

    ১. ফরজ গোসল যথাসম্ভব দ্রুত করে নেওয়া মুস্তাহাব বা ভালো, ওয়াজিব বা আবশ্যক নয়।

    ২. ফরজ গোসল এতো দেরি করে করা উচিত নয় যে, পরবর্তী ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়। নামাজ কাজা করা নিঃসন্দেহে কবিরা গুনাহ। ফরজ গোসল করতে না পারার জন্য নামাজ কাজা করার অজুহাত শরিয়তে গ্রহণযোগ্য নয়।

    ৩. ফরজ গোসল দেরি করেও করা যায়। তবে এক্ষেত্রে সুন্নাত হলো, ভালো করে অজু করে নেওয়া। হজরত আয়শা (রা.) বলেন, ‘রাসুল (সা.) এর গোসল ফরজ হলে তিনি যদি পরে গোসল করতে চাইতেন, কিংবা কিছু খেতে অথবা ঘুমাতে চাইতেন, তাহলে নামাজের অজুর মত অজু করে নিতেন। (মুসলিম শরিফ, হাদিস : ৩০৫)

    অনেকে মনে করেন, গোসল ফরজ হলে দেরি করলে পাপ হবে বা সে অবস্থায় মাটির উপর হাঁটলে মাটি অভিশাপ দিবে। আলেমদের মতে এ সকল কথা বানোয়াট ও ভিত্তিহীন। গোসল ফরজ হলে তা যথাসম্ভব দ্রুত সেরে নেয়া উত্তম।

    গোসল দোয়া পড়া ফরজ অবস্থা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 2026

    নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

    February 9, 2026

    নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

    February 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 20261 Views

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (সোমবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির…

    নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

    February 9, 2026

    নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

    February 8, 2026
    Top Trending

    আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

    February 9, 20261 Views

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (সোমবার) জাতির উদ্দেশে…

    নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

    February 9, 20262 Views

    টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ…

    নিরঙ্কুশ জয়ের পথে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এলডিপি জোট

    February 8, 20261 Views

    জাপানের আগাম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এগোচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.