Close Menu
    What's Hot

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 2026

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 2026

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে কেউ বলছে না : প্রেসসচিব
    ● সর্বশেষ

    আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে কেউ বলছে না : প্রেসসচিব

    January 16, 2026No Comments3 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচন নিয়ে কোনো ধরনের চাপ নেই এবং আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে বাধ্য করার কথাও কেউ বলছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

    শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

    প্রেসসচিব বলেন, ‘আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্যও কেউ বলছে না। হয়তোবা বলত, আওয়ামী লীগ কি বলার সুযোগ রেখেছে? তারা কি সরি বলেছে? তারা যে গুম, খুন করেছে সেটা তো সারা পৃথিবী জানে।

    এ সময় তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের লোকরাও তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারবে। আওয়ামী লীগের লোকরাও কি সাড়ে ১৫ বছর ভোট দিতে পেরেছে? তারা তো ভোটও দিতে পারেনি। তাদের ভোট পুলিশ দিয়ে দিয়েছে।’

    প্রেসসচিব শফিকুল আলম গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম বলেও মন্তব্য করেছেন।

    শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুরো পৃথিবীতেই সরকার গণভোট নিয়ে পক্ষ নেয়। কখনো হ্যাঁ-এর পক্ষ নেয় কখনো না।’

    শফিকুল আলম শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। তিনি আখাউড়া খড়মপুর এলাকার শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ খরমপুর মাজার শরীফ জিয়ারত করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

    তিনি তিতাস নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

    আখাউড়ায় তিনি বলেন, ‘আমরা তো সংস্কারের পক্ষে, দেশের অপশাসন দূর করতে হবে। শেখ হাসিনার মতো যেন আর দৈত্য-দানব না হয় সেজন্য ‘হ্যাঁ’ দিতে বলছি। চুরি-চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোটের পক্ষ নিতে হবে।

    কারণ আপনারা দেখেছেন যে, তারা (বিগত সরকার) ব্যাংকের টাকা চুরি-চামারি করে চেটেচুটে খেয়ে গেছে। এখন এটার দায়িত্ব এসে পড়েছে বর্তমান সরকারের ওপর।’

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসসচিব আরো বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন খুব ভালোভাবে হবে। গতকালও কেবিনেট মিটিংয়ে এ নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে কি ধরনের প্রস্ততি আছে। এবার ফ্রি, ফেয়ার, পিসফুল উৎসবমুখর নির্বাচন হবে। যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা করা হয়েছে। নিরাপত্তার প্রস্তুতি শেষ। রিটার্নিং, পোলিং অফিসারসহ অন্যান্য কার্যক্রমও শেষ। আমরা ওয়েট করছি ভোটের।’

    তিনি বলেন, ‘সংস্কারের বিষয়টিই প্যাকেজ আকারে হ্যাঁ ভোটে এসেছে।’

    ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে শঙ্কার কথা আসছে ইউটিউব, টিকটক থেকে। কিছু লোক আছে যারা ভিউ কামানোর জন্য এটা করছে। আমি বলব যে নির্বাচন নিয়ে শঙ্কার কথা একেবারেই অমূলক।’

    তিনি বলেন, ‘আওয়ামী লীগ কি পারে তা আমরা নভেম্বর মাসে দেখেছি, তাদের নেত্রীর যখন বিচারের রায় হলো, তার আগেও যখন হরতাল হলো। তারা দুই-একটা ককটেল মারতে পারে। গির্জায় ককটেল মারে, বাসে ককটেল মেরে আগুন দিয়ে একজনকে মেরে ফেলে।’

    তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এর বাইরে তারা আর কি করতে পারে। তার কি মিছিল ডাকতে পারে। তাদের মিছিলে কেউ যায়। যারা ডলার নিয়ে গেছে তারা কি আবার ডলার খরচ করে মিছিল করাবে। তারা জানে যে তাদের নেত্রী আর আসতেছে না।’

    আখাউড়ায় মাজার জিয়ারতের সময় প্রেসসচিবের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, মোহাম্মদ আরজু, মঞ্জুরুল আলম, এমদাদুল হক, আল-আমীন শাহীন, পিযূষ কান্তি আচার্য্য, মফিজুর রহমান লিমন, নজরুল ইসলাম শাহজাদা, বিশ্বজিৎ পাল বাবু, শফিকুল ইসলাম, মো. শাহাদৎ হোসেন, ফরহাদুল ইসলাম পারভেজ।

    আওয়ামী লীগ নির্বাচন আপডেট নির্বাচন প্রসঙ্গ প্রধান উপদেষ্টার প্রেসসচিব প্রেসসচিব শফিকুল আলম বাংলাদেশ রাজনীতি ভোটে অংশগ্রহণ রাজনৈতিক বক্তব্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 2026

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 2026

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 202611 Views

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি…

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 2026

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 2026
    Top Trending

    কী হয়েছিল অভিনেতা শামস সুমনের?

    March 18, 202611 Views

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায়…

    ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

    March 18, 20260 Views

    জুন-জুলাইয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যা নিয়ে…

    বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

    March 18, 20263 Views

    বগুড়ায় ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.