Close Menu
    What's Hot

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র
    ● সর্বশেষ

    বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র

    January 15, 2026No Comments4 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘পাবলিক চার্জ’—অর্থাৎ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কাকে বিবেচনায় এনে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

    নতুন করে স্ক্রিনিং ও যাচাই-বাছাই চালুর ঘোষণা দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে।

    মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে, তাদের বিষয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    ফক্স নিউজ ডিজিটালের হাতে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক অভ্যন্তরীণ স্মারকে কনস্যুলার কর্মকর্তাদের দেয়া নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান আইনের আওতায় ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে এবং একই সঙ্গে ভিসা যাচাই ও স্ক্রিনিং পদ্ধতি নতুন করে পর্যালোচনা করতে হবে। এই তালিকায় বাংলাদেশ, সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেনসহ আরও বহু দেশ রয়েছে।

    পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে এবং ভিসা প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।

    মূলত যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ঘটে যাওয়া এক বড় ধরনের প্রতারণা কেলেঙ্কারির পর সোমালিয়াকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা কর্মসূচির ব্যাপক অপব্যবহার ধরা পড়ে। আর এর সঙ্গে জড়িতদের বড় একটি অংশ সোমালি নাগরিক বা সোমালি-আমেরিকান বলে জানান তদন্তকারীরা।

    এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে থাকা মার্কিন দূতাবাসগুলোতে একটি নির্দেশনা পাঠায়। এতে ‘পাবলিক চার্জ’ সংক্রান্ত আইনের আওতায় আরও কঠোর স্ক্রিনিং বিধি কার্যকর করতে বলা হয়। নির্দেশনায় বলা হয়েছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন, তাদের ভিসা প্রত্যাখ্যান করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীর স্বাস্থ্য, বয়স, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক অবস্থা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসা সেবার প্রয়োজনীয়তার মতো বিষয়গুলো বিবেচনায় নেয়া হবে।

    এই নীতির আওতায় বয়স বেশি বা অতিরিক্ত ওজনের আবেদনকারীদের ভিসা নাকচ হতে পারে। এমনকি অতীতে সরকারি নগদ সহায়তা গ্রহণ বা কোনও প্রতিষ্ঠানে আশ্রয় নেয়ার ইতিহাস থাকলেও আবেদন প্রত্যাখ্যানের ঝুঁকি থাকবে।

    পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে এসে যারা ভবিষ্যতে সরকারি সহায়তার ওপর নির্ভর করতে পারেন বা মার্কিন জনগণের উদারতার অপব্যবহার করতে পারেন, তাদের অভিবাসনের অযোগ্য ঘোষণা করার দীর্ঘদিনের ক্ষমতা পররাষ্ট্র দপ্তর ব্যবহার করবে। তিনি আরও বলেন, ৭৫টি দেশের অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে, যাতে কল্যাণভিত্তিক সহায়তা গ্রহণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকানো যায়।

    মূলত ‘পাবলিক চার্জ’ বিধানটি বহু দশক ধরে মার্কিন অভিবাসন আইনে থাকলেও, বিভিন্ন প্রশাসনের সময় এর প্রয়োগে ভিন্নতা ছিল। ঐতিহাসিকভাবে কনস্যুলার কর্মকর্তারা এই বিধান প্রয়োগে বিস্তৃত স্বাধীনতা পেয়ে আসছেন। নতুন এই স্থগিতাদেশের আওতায় ছাড় বা ব্যতিক্রম খুবই সীমিত রাখা হবে এবং শুধুমাত্র তখনই অনুমোদন দেয়া হবে, যখন আবেদনকারী ‘পাবলিক চার্জ’ সংক্রান্ত সব শর্ত পূরণ করবেন।

    এর আগে ২০২২ সালে বাইডেন প্রশাসনের অধীনে ‘পাবলিক চার্জ’ নীতির একটি সংস্করণে বিবেচ্য সুবিধার পরিসর সীমিত করা হয়। সে সময় নগদ সহায়তা ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সেবার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল, তবে খাদ্য সহায়তা কর্মসূচি, ডব্লিউআইসি, মেডিকেইড বা আবাসন ভাউচারের মতো সুবিধাগুলো বাদ দেয়া হয়।

    অভিবাসন ও নাগরিকত্ব আইন দীর্ঘদিন ধরেই কনস্যুলার কর্মকর্তাদের ‘পাবলিক চার্জ’ ভিত্তিতে আবেদন অযোগ্য ঘোষণার ক্ষমতা দিয়ে আসছে। তবে ২০১৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংজ্ঞার পরিধি বাড়ান। তবে পরে এটি আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং শেষ পর্যন্ত বাইডেন প্রশাসনের সময়ে তা বাতিল হয়।

    ভিসা প্রক্রিয়া স্থগিত দেশগুলোর পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে— আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা (মিয়ানমার), কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

    75 countries visa ban immigration news public charge rule US immigration policy US State Department বাংলাদেশ ভিসা ভিসা প্রক্রিয়া স্থগিত যুক্তরাষ্ট্র ভিসা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 2026

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে।…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 2026

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 2026
    Top Trending

    রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার কোটি টাকা

    August 19, 20263 Views

    চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের পাঁচটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের…

    হোয়াইট হাউসের শান্তি উদ্যোগে কেন রাজি নন নেতানিয়াহু?

    August 19, 20263 Views

    গাজায় যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কূটনৈতিক…

    গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

    August 19, 20263 Views

    দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে আরও ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.