Close Menu
    What's Hot

    ঢাকাসহ ১৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    July 1, 2026

    কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্ন

    July 1, 2026

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
    ● সর্বশেষ

    নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের

    January 14, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    একের পর এক বিতর্কিত মন্তব্য করে আসছেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। সর্বশেষ বুধবার তিনি ক্রিকেটারদের বেতন নিয়ে মন্তব্য করেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানানো হয়েছে, আগামীকাল বিপিএলের ম্যাচ শুরুর আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

    এ বিষয়ে বুধবার রাতে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন সাংবাদিকদের সঙ্গে এক জুম বৈঠকে বলেন, “এম নাজমুল যদি আগামীকাল বিপিএল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেট খেলবে না।”

    এর আগে বিকেলে করা নাজমুলের মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, এম নাজমুলের মন্তব্য অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক হিসেবে গণ্য হতে পারে। তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে, অনুমোদিত চ্যানেল ছাড়া পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বোর্ডের অবস্থান বা নীতির প্রতিফলন নয়।’

    বিবৃতিতে বিসিবি আরও জানায়, ‘ক্রিকেটারদের প্রতি কোনো অসম্মান বা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ক্ষেত্রে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড আবারও পুনর্ব্যক্ত করেছে, দেশের জন্য নিষ্ঠা ও গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও সম্মান থাকবে।’

    আজ বিকেলে বিশ্বকাপ না খেললে বোর্ড থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক নাজমুল বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

    আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।’

    নাজমুল আরও বলেছিলেন, ‘(ক্ষতিপূরণ চাওয়া) এই প্রশ্ন তুলতেই পারবে না। কারণ হচ্ছে, আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি? প্রতিবারই তো বলতে পারি, তোমরা খেলতে পারো নাই, তোমাদের পেছনে যা খরচ করেছি নিতে থাকি। ফেরত দেও।’

    পারফরম্যান্স অনুযায়ী পারিশ্রমিক নিয়ে নাজমুল জানান, ‘ভবিষ্যতে এই ধরনের চিন্তা হতে পারে, পারফরম্যান্স বেইজড। আমার একার সিদ্ধান্তে হবে না। বোর্ডের সিদ্ধান্তে হবে। বোর্ড ডিসাইড করবে। আমার পয়েন্ট অব ভিউ হতেই পারে। কথা যেহেতু আসছে, সামনে এমন হতেই পারে। আপনারা সবাই তো এই বিষয়ে সাজেস্ট করছেন। আমি ২৫ জনের একজন, তবে আমিই ২৫ জন না।’

    কোয়াব ক্রিকেট বয়কট ক্রিকেট সংকট ক্রিকেটারদের বেতন খেলোয়াড় আন্দোলন নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বিপিএল বিসিবি পরিচালক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ঢাকাসহ ১৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    July 1, 2026

    কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্ন

    July 1, 2026

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ঢাকাসহ ১৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    July 1, 20260 Views

    রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা…

    কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্ন

    July 1, 2026

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 2026
    Top Trending

    ঢাকাসহ ১৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

    July 1, 20260 Views

    রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়ার…

    কাল থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, সব বোর্ডে থাকবে একই প্রশ্ন

    July 1, 20261 Views

    আগামী বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের…

    কঠোর অবস্থান বহাল রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

    June 30, 20262 Views

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি প্রকাশ করেছে বাংলাদেশ…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.