Close Menu
    What's Hot

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»মেসির চুমু আঁকা সেই বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
    ● সর্বশেষ

    মেসির চুমু আঁকা সেই বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে

    January 14, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২২ বিশ্বকাপের ফাইনাল শেষে তখন পুরস্কার বিতরণী চলছে। লিওনেল মেসি গোল্ডেন বলটা জিতেছেন সবে, সেটা হাতে নিয়ে তাৎক্ষনিকভাবে পোডিয়াম থেকে নেমে যেতে হচ্ছিল। তখনই তার চোখ গেল তার ডানপাশে রাখা বিশ্বকাপ ট্রফিটার দিকে। তিনি তার দিকে এগিয়ে গেলেন, এরপর একটা চুমু এঁকে দেন তার ওপর। সে মুহূর্তটা মেসির জীবনেরই অন্যতম স্মরণীয় এক অধ্যায় হয়ে গেছে, ছবিটাও উঠে গেছে ইতিহাসের পাতায়।

    লিওনেল মেসি চুমু এঁকে দিয়েছিলেন যে বিশ্বকাপ ট্রফির ওপর, সেটি এখন চলে এসেছে বাংলাদেশে। আজ সকালে ট্রফিটি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার গিলবার্তো সিলভা। ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর’-এর অংশ হিসেবে এই ট্রফিটি ঢাকায় এসেছে।

    বিশ্বকাপ ট্রফির এই বাংলাদেশ সফর অবশ্য নতুন নয়। ২০০২, ২০১৩ ও ২০২২ সালে এই ট্রফিটি বাংলাদেশে আসে। এই সফর গেল ৩ জানুয়ারি সৌদি আরবে শুরু হয়। এরপর আজ সেটি এসেছে বাংলাদেশে।

    প্রায় ১৫০ দিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরবে এই ট্রফি। এই সময় ৩০ দেশের ৭৫টি ভেন্যুতে এটি দেখানো হবে। এই যাত্রা শেষ হবে মেক্সিকোতে গিয়ে। সেখানেই আগামী ১২ জুন শুরু হবে বিশ্বকাপ।

    আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল শেষে শিরোপাজয়ীর হাতে উঠবে যে শিরোপা, সেই ‘আসল’ শিরোপাই আজ বাংলাদেশে আসা ট্রফিটি। নিখাদ সোনা দিয়ে তৈরি এই ট্রফির ওজন ৬.১৭৫ কেজি। এই ট্রফি বিজয়ী দল উদযাপনের সময় হাতে পায়। তবে সেটি তাদের কাছে রাখতে পারে না। তাদেরকে সোনায় প্রলেপ দেওয়া একটি রেপ্লিকা ট্রফি দেওয়া হয়।

    ২০২২ বিশ্বকাপের ট্রফি ট্যুরে প্রদর্শনীতে বড় জনসমাগম হয়েছিল। তবে এবার এটির ব্যাপ্তি কমিয়ে আনা হয়েছে। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই কেবল এটি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন। সেজন্য টিকিটের বৈধ কপি সঙ্গে রাখতে হবে, সঙ্গে রাখতে হবে কোকাকোলার বোতলের সেই ক্যাপও।

    আজ দুপুর ১টায় এই ট্রফি প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। তা শেষেই দেশ ছাড়বে এই ট্রফিটি।

    চুমু আঁকা বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 2026

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই আগ্রহ রয়েছে বলে…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 2026

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 2026
    Top Trending

    প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আগ্রহ, কী বললেন ভারতের হাইকমিশনার?

    September 30, 20263 Views

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই…

    ভারতকে চাপে ফেলে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের নতুন রেকর্ড

    September 30, 20262 Views

    গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ এক রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।…

    বিতর্কের জেরে পদ ছাড়ছেন আইফেল টাওয়ারের প্রধান

    September 30, 20262 Views

    ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রাঁকো রুইভি চলতি…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.