Close Menu
    What's Hot

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 2026

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় : মির্জা ফখরুল
    ● সর্বশেষ

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় : মির্জা ফখরুল

    January 9, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ফল জাতীয় রাজনীতিতে কিংবা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় এবং শিবিরের জনপ্রিয়তার বাড়ার কারণ জিজ্ঞাসা করলে মির্জা ফখরুল বলেন, এটি একটি গবেষণার বিষয়। ফ্যাসিস্ট সরকারের সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কোন কাজ করতে পারেনি। তবে, জোর দিয়ে বলতে চাই বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না।

    এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

    তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যেভাবে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে তার প্রেক্ষিতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব, সরকার দায়িত্বশীল ও কার্যকরী পদক্ষেপ নেবে।

    এরপর উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি তারেক রহমানের একটি ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি মাতৃভূমিতে এসেছেন, নিজের দেশে ফিরেছেন। তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত করবেন, ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে।

    তিনি বলেন, ঢাকায় তারেক রহমানের আগমনে লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। এখন জেলা পর্যায়ের এই সফর তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তার এই সফর পিছিয়ে পড়া উত্তরাঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে ভূমিকা রাখবে।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্যান্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজন।

    আইনশৃঙ্খলা খবর আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের পরিস্থিতি বাংলাদেশ রাজনীতি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক বক্তব্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 2026

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 20264 Views

    পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর ১৬ আগস্ট থেকে সরকার আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু…

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 2026

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 2026
    Top Trending

    ১৬ আগস্ট শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

    August 6, 20264 Views

    পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পর ১৬ আগস্ট থেকে সরকার আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি…

    প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে কাজ করছে ইরান, জানালেন সেনাবাহিনীর মুখপাত্র

    August 6, 20263 Views

    ইরানের সেনাবাহিনী বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন, নতুন সামরিক সরঞ্জাম সংযোজন এবং সদস্যদের…

    তিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানি মন্ত্রী

    August 6, 20263 Views

    ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে বৃহস্পতিবার বিকেল থেকে গ্যাস…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.