Close Menu
    What's Hot

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিএনপি নেতা আলমগীর হত্যা: পরিকল্পনা ফাঁস, শ্যুটার মিশু গ্রেপ্তার
    ● সর্বশেষ

    বিএনপি নেতা আলমগীর হত্যা: পরিকল্পনা ফাঁস, শ্যুটার মিশু গ্রেপ্তার

    January 9, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের মূল আসামি ত্রিদিব চক্রবর্তী ওরফে মিশুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

    বুধবার (৭ জানুয়ারি) গভীর রাতে শহরের বেজপাড়া মন্দিরসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

    বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় আদালতে হাজির করা হলে মিশু জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে জানায়, বিএনপি নেতা আলমগীর হোসেনের জামাতার পরিকল্পনায় এবং তার সরবরাহ করা অস্ত্র ব্যবহার করেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

    হত্যায় জড়িত শ্যুটার ত্রিদিব চক্রবর্তী মিশুকের জবানবন্দিতে বেরিয়ে এসেছে এ তথ্য।

    জবানবন্দি গ্রহণ শেষে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

    ত্রিদিব চক্রবর্তী মিশু বেজপাড়া চিরুনি কল এলাকার পুরোহিত মিহির চক্রবর্তী ত্রিনাথের ছেলে।

    যশোর ডিবির ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বিএনপি নেতা আলমগীর হত্যার পর ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে ত্রিদিবকে শনাক্ত করা হয়।

    পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়।

    আদালত ও পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে ত্রিদিব হত্যার দায় স্বীকারের পাশাপাশি জানায়, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন বিএনপি নেতা আলমগীরের ‘মেয়ে জামাই’ পরশ ও প্রতিবেশী সাগর।

    সে জবানবন্দিতে আরো জানায়, ঘটনার দিন সন্ধ্যার আগে প্রিন্স নামে একজন তাকে মোটরসাইকেলে করে নিয়ে যায়। এরপর পরশ, সাগর, অমিসহ বেশ কয়েক জনের সঙ্গে দেখা করায়। এরপর কথাবার্তার একপর্যায়ে পরশ তার শ্বশুর আলমগীরকে হত্যার জন্য অস্ত্র ও টাকার যোগান দেয়। এরপর সেখান থেকে অমির মোটরসাইকেলে বেরিয়ে আলমগীরের পিছু নেয় এবং সে নিজে গুলি করে হত্যাকাণ্ড ঘটায়। ওই ঘটনার পর থেকে বাড়িতেই ছিল সে।

    প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি রাতে নিজ এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

    আসামি ত্রিদিব চক্রবর্তী বিএনপি নেতা আলমগীর হত্যা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 2026

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি কমাতে নতুন একটি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 2026

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 2026
    Top Trending

    মিড-ডে মিলে নতুন ভাবনা, প্রাথমিকের প্রতিটি শিক্ষার্থী পেতে পারে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন

    October 3, 20260 Views

    প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও দুর্নীতি…

    উচ্চ রক্তচাপ থাকলে যেসব ওষুধে বিশেষ সতর্ক থাকতে হবে

    October 3, 20260 Views

    নিয়মিত রক্তচাপের ওষুধ খাওয়ার পরও কারও কারও রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে চায় না।…

    দিল্লিতে ফের উত্তেজনা, যন্তর মন্তরের পথে বিক্ষোভকারীদের বাধা পুলিশের

    October 3, 20260 Views

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে টানা দ্বিতীয় দিনের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.