Close Menu
    What's Hot

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা

    February 9, 2026

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না : তারেক রহমান

    February 9, 2026

    পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

    February 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি
    ● সর্বশেষ

    শিগগিরই আসছে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি

    January 4, 2026No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যেমন স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি আসছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৬৭ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

    শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাই প্রক্রিয়ার পর ইতিমধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে শিক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিগগিরই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে।

    এ বিষয়ে এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। এখন প্রয়োজনীয় প্রশাসনিক কাজ শেষে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

    বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা কত থাকবে—এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, এ সংখ্যা ৬৭ হাজার হতে পারে। তবে সংখ্যা বাড়তে বা কমতে পারে।এনটিআরসিএর সূত্রে জানা যায়, সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য ৭২ হাজার শূন্য পদের চাহিদা পাওয়া গিয়েছিল। এর মধ্যে স্কুল-কলেজে ৩০ হাজার ২৭৯, মাদরাসায় ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৯১টি। তবে যাচাই-বাছাই শেষে এ সংখ্যা কমে দাঁড়ায় ৬৭ হাজার ২০৮ এ।

    সর্বশেষ গত বছরের ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।এতে শূন্য পদ ছিল ১ লাখ ৮২২টি। ওই বিজ্ঞপ্তির আওতায় ফলাফল প্রকাশ হয় গত বছরের ১৯ আগস্ট। সেখান থেকে ৪১ হাজার ৬২৬ জন শিক্ষককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

    ২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে। তবে শুরুর ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে।

    ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর ছয়টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ৫২৪ জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ।

    এনটিআরসিএ কারিগরি শিক্ষা গণবিজ্ঞপ্তি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসা শিক্ষক নিয়োগ স্কুল কলেজ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা

    February 9, 2026

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না : তারেক রহমান

    February 9, 2026

    পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

    February 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা

    February 9, 20261 Views

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশ পাল্টে যাবে…

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না : তারেক রহমান

    February 9, 2026

    পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

    February 9, 2026
    Top Trending

    গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা

    February 9, 20261 Views

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে…

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না : তারেক রহমান

    February 9, 2026Updated:February 9, 20261 Views

    নাগরিককে দুর্বল করে রেখে কোনো রাষ্ট্রই শক্তিশালী হতে পারে না—এমন মন্তব্য করেছেন…

    পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি

    February 9, 20262 Views

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর আগেও…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.