Close Menu
    What's Hot

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
    ● সর্বশেষ

    খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

    December 30, 2025No Comments4 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতা, বিভিন্ন বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি তারা তার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করেছে।

    মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্বনেতারা আনুষ্ঠানিকভাবে তাদের শোকবার্তা দেন।

    বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রও গভীর শোক প্রকাশ করেছে।

    বাংলাদেশে মার্কিন দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র গভীর শোক প্রকাশ করছে।বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন এগিয়ে নিতে সহায়ক ছিল।

    বাংলাদেশে রাশিয়ার দূতাবাস শোকবার্তায় জানায়, তিনবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে আমাদের দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য রাশিয়া তাঁকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

    চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীনের জনগণ তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

    চীনের কমিউনিস্ট পার্টি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।’

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান আল্লাহ তার ও পরিবারের সকলকে এই শোক সহ্য করার শক্তি দিন।

    মোদি স্মৃতিচারণা করে বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।’

    তিনি আরো বলেন, ‘২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাৎকারের কথা মনে পড়ে। আমরা আশা করি তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের অংশীদারিকে এগিয়ে নিয়ে যাবে।’ বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন মোদি।

    খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিও শোক প্রকাশ করেছেন।

    প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর আজীবন সেবা এক স্থায়ী উত্তরাধিকার হয়ে থাকবে।’

    তিনি আরো বলেন, ‘বেগম জিয়া পাকিস্তানের এক নিবেদিত বন্ধু ছিলেন। এই শোকের সময়ে আমার সরকার এবং পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আমাদের চিন্তা ও প্রার্থনা তার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের সঙ্গে আছে। আল্লাহ তার আত্মাকে শান্তি দিন। আমিন।’

    পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তার নেতৃত্ব ও সেবা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’

    যুক্তরাজ্যও বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

    দূতাবাস আরো জানায়, তার পরিবার, বন্ধু এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

    বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুসংবাদে আমরা গভীর শোকাহত।’

    তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া দু’বার জাপান সফর করেছেন এবং দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

    বাংলাদেশে জার্মান দূতাবাস জানায়, ‘বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকারপ্রধান, সাবেক ফার্স্ট লেডি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘদিনের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।’

    দূতাবাস আরো বলেছে, তার দীর্ঘ যাপিত জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    জার্মানি আরো জানিয়েছে, ২০০৪ সালে ঢাকায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী যোশকা ফিশারের সফর এবং ২০১১ সালে জার্মান প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সফরে তাঁর সঙ্গে বৈঠকের কথা আমরা স্মরণ করছি।

    বার্তায় বলা হয়েছে, জার্মানি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর আত্মা শান্তিতে থাকুক।

    বাংলাদেশে নিযুক্ত ফরাসি দূতাবাস জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। দূতাবাস আরও জানায়, দীর্ঘ যাপিত জীবনে বেগম জিয়া বাংলাদেশের মানুষের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    দূতাবাস জানায়, এই শোকের সময়ে আমরা তার পরিবার, দল এবং বাংলাদেশের জনগণের পাশে রয়েছি। তাঁর উত্তরাধিকার স্মরণীয় হয়ে থাকবে।

    অস্ট্রেলিয়া জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

    জাতিসংঘ জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তারা আরও বলেছে, এই শোকের সময়ে আমরা তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করছি।

    আঞ্চলিক সংস্থা বিমসটেকও শোক প্রকাশ করেছে। বিমসটেক সচিবালয় জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা চিরশান্তিতে থাকুক।

    আন্তর্জাতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক শোকবার্তা খালেদা জিয়া খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বিশ্বনেতাদের শোক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 2026

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সর্বশেষ নির্ধারিত দর…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 2026

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 2026
    Top Trending

    নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত টাকা?

    September 27, 20261 Views

    দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)…

    মহানন্দায় গোসল করতে নেমে প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

    September 27, 20263 Views

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু…

    মার্কিন নির্বাচনে ভোট গণনার সময় নিয়ে উদ্বেগ, ফল পাল্টানোর আশঙ্কা

    September 27, 20262 Views

    যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মিডটার্ম নির্বাচন সামনে রেখে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ফল…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.