Close Menu
    What's Hot

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে : রাকিবুল ইসলাম রাকিব
    ● সর্বশেষ

    ছাত্রদল ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে : রাকিবুল ইসলাম রাকিব

    December 21, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 1 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এর সহযোগী সংগঠন হিসেবে ছাত্রদল গণতান্ত্রিক মানসিকতা পোষণ করে বিধায় কোনো মব কালচার সরাসরি প্রতিহত করেনি। কারণ আমরা যদি প্রতিহত করি অনেক ক্যাম্পাসে কেউ থাকতে পারবে না।

    তিনি আরও বলেন, আমরা যদি তাদের মতো নিজ হাতে মব কালচার প্রতিহত করতাম, একটি ক্যাম্পাসও স্থিতিশীল থাকত না। আমরা সেজন্য ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছি।

    রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের দীপু চন্দ্র দাস ও শিশু আয়েশা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী মব সন্ত্রাসের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল পরবর্তী সমাবেশে এসব কথা বলেন ছাত্রদল সভাপতি।

    এসময় রাকিব অভিযোগ করেন, গত দেড় বছরের বেশি সময় ধরে ছাত্রসমাজের কাছে আমাদের অপদস্থ করা হয়েছে মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে। এর মাধ্যমে সব ছাত্র সংসদে তাদেরকে বায়াসড করা হয়েছে। এখনো সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

    তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী ও বিদেশে অবস্থানরত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত।

    ছাত্রদল সভাপতি বলেন, ময়মনসিংহের ভালুকায় কোনো অপরাধ বা ধর্ম অবমাননার প্রমাণ ছাড়াই এক পোশাক শ্রমিককে প্রকাশ্যে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। একইভাবে সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, যা চরম নিষ্ঠুরতার উদাহরণ। এসব ঘটনা ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় কেউ কল্পনা করেনি। এসব ঘটনার আমরা নিন্দা জানাই।

    রাকিব অভিযোগ করেন, এসব হত্যাকাণ্ডে একটি বিশেষ গোষ্ঠীর কোনো প্রতিবাদ নেই, বরং তারা ছোট ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অপবাদ ও প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে দায়ী করছে। ওসমান হাদির ওপর হামলার পরপরই বিএনপি ও এর শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। এ ধরনের প্রোপাগান্ডা যারা চালান তাদেরকে প্রতিরোধ ও প্রতিরোধ করতে ছাত্রদল সর্বশক্তি প্রয়োগ করবে বলে জানান তিনি।

    ছাত্রদল সভাপতি বলেন, ধর্মের নামে কে ভালো মুসলিম আর কে নয়– এভাবে বিভাজন সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। তিনি বিপু চন্দ্র দাস ও আয়েশা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সবাই সবার ধর্ম পালন করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু একদল মব সৃষ্টিকারী হায়েনা এ দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে।

    এর আগে বিক্ষোভ মিছিল উপলক্ষ্যে সংগঠনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে ছাত্রদল নেতারা বক্তব্য দেন।

    বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ছাত্রদল ধৈর্য ও সহনশীলতা রাকিবুল ইসলাম রাকিব
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 2026

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। পশ্চিম দিল্লির তিলক…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 2026

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 2026
    Top Trending

    রাস্তা পরিদর্শনে চড়ের অভিযোগ, রাহুল গান্ধীর মন্তব্যে দিল্লিতে রাজনৈতিক উত্তাপ

    September 28, 20262 Views

    দিল্লিতে রাস্তা নির্মাণের মান নিয়ে বিরোধকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক।…

    জ্বরে এশিয়ান গেমস শেষ শান্তর, ফিরছেন দেশে

    September 28, 20263 Views

    এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট দলের জন্য এলো দুঃসংবাদ। অসুস্থতার কারণে টুর্নামেন্টে আর…

    এনসিপিতে নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

    September 28, 20264 Views

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.