Close Menu
    What's Hot

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী
    ● সর্বশেষ

    দেবের নতুন নায়িকা জ্যোতির্ময়ী

    December 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কলকাতার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু প্রথমবার বড়পর্দায় পা রাখছেন। আগামী ২৫ ডিসেম্বর ‘প্রজাপতি ২’ সিনেমার মাধ্যমে তার বড়পর্দার অভিষেক হবে, যেখানে তার বিপরীতে আছেন সুপারস্টার দেব।

    বর্ধমানেই জন্ম ও বেড়ে ওঠা জ্যোতির্ময়ী ছোট থেকেই মডেলিং জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বর্ধমান থেকে কলকাতায় আসা সহজ ছিল না, কিন্তু তার ছিপছিপে গড়ন, চোখে পড়ার মতো উচ্চতা এবং উজ্জ্বল চোখ মুহূর্তেই সবাইকে আকৃষ্ট করে। টেলিভিশন ধারাবাহিকে সুযোগ পাওয়ার পর স্থায়ীভাবে কলকাতায় বসবাস শুরু করেন তিনি। ‘বধূঁয়া’ ধারাবাহিকেই প্রথম তাকে দেখা গিয়েছিল, যা পরবর্তীতে বড়পর্দায় কাজের সুযোগে রূপ নেয়।

    নাটকে নজর কাড়েন দেবের। পরবর্তী সময়ে তার নতুন সিনেমার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। ‘প্রজাপতি ২’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে করতে দেখা যাবে তাকে।ইতোমধ্যে তাকে বেশ কিছু ঝলক দেখে ফেলেছেন সিনেমাপ্রেমী দর্শকরা।

    সেভাবে পরিবারের কেউ ইন্ডাস্ট্রিতে না থাকলেও কিন্তু দেবের নায়িকা হয়ে গেলেন বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী। অভিনেত্রী বলেন, প্রতিদিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতাম। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনাচিন্তার ঘেরাটোপে কখনো পড়তে হয়নি আমাকে।যেটা করতে চেয়েছি, সেটাই করতে পেরেছি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে প্রথম সুযোগ পাওয়ার কথা জানান জ্যোতির্ময়ী। তিনি বলেন, ইনস্টাগ্রামে নিজের একটা ছবি পোস্ট করেছিলাম। তখন কিছুই বুঝতাম না। বয়সও আর একটু কম ছিল। মা-বাবাও জানতেন না সে কথা। তখন আমার ছবি দেখে এক দিদি ফটোশুটের কথা বলেছিলেন। প্রথমে ভেবেছিলাম টাকাপয়সা দিতে হবে। তারপর তিনিই আশ্বস্ত করেন, সেসবের কোনো ব্যাপার নেই।

    এভাবেই অভিনয় জগতের সঙ্গে পরিচয় জ্যোতির্ময়ীর। তবে এভাবে যে বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবের সঙ্গে কাজের সুযোগ এসে যাবে, তা কখনো বিশ্বাস করতে পারেননি অভিনেত্রী। জ্যোতির্ময়ী বলেন, শুটিংয়ে বুঝতেই পারিনি এত বড় তারকার সঙ্গে কাজ করছি। তাই আমার পক্ষে অভিনয় করা সহজ হয়েছিল।তাহলে আগামী দিনে কি ছোটপর্দায় আর দেখা যাবে না জ্যোতির্ময়ীকে? এমন প্রশ্নের উত্তরে কোনো কিছু এখনই চূড়ান্ত বলা তার পক্ষে মুশকিল। তবে আপাতত ২৫ ডিসেম্বরের দিকে তাকিয়ে আছেন তিনি। সে দিনই মুক্তি পাবে ‘প্রজাপতি ২’।

    কলকাতা চলচ্চিত্র জ্যোতির্ময়ী কুণ্ডু টেলিভিশন অভিনেত্রী দেব প্রজাপতি ২ বড়পর্দা অভিষেক বর্ধমান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Top Trending

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 20263 Views

    অক্টোবর মাসে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের…

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 20262 Views

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে OpenAI।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.