Close Menu
    What's Hot

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»ছেলের হত্যার হুমকিতে বাড়ি ছেড়েছেন মা-বাবা
    ● সর্বশেষ

    ছেলের হত্যার হুমকিতে বাড়ি ছেড়েছেন মা-বাবা

    December 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ছেলের হাতে মারধরের শিকার হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে দিয়েছেন মা-বাবা। মাদক সেবন ও কারবারিতে জড়িত ছেলের নির্যাতনে দিশেহারা বাবা-মা এখন অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে ঘুরছেন। পুলিশে অভিযোগ দিতেও কোনো প্রতিকার না পাওয়ায় তারা দিশাহীন অবস্থায় রয়েছেন।

    স্থানীয় সূত্র ও থানায় দেওয়া অভিযোগ অনুযায়ী, উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া গ্রামে ওই দম্পতির বাড়ি।

    শাফি মিয়া একজন কৃষক। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তাদের সংসার। ছেলে রাকিবুল ইসলাম(২৩) কোনো কাজকর্ম না করে বেশ কয়েক বছর ধরে নেশায়গ্রস্ত হয়ে বেপরোয়া হয়ে উঠে। এর মধ্যে মাদকদ্রব্য বেচাকেনায় জড়িত হয়ে বড় কারবারি বনে যায়।

    পাশপাশি জুয়া খেলায় আসক্ত হয়ে বাবার কাছে মোটা অঙ্কের টাকা চেয়ে না পেয়ে অত্যাচার নির্যাতন শুরু করে। গত ১৮ ডিসেম্বর মা ঝরনা বেগমের কাছে টাকা চেয়ে না পেয়ে শাবল দিয়ে হামলা চালিয়ে মায়ের ডান হাত ও পা ভেঙে দেয়। এ ঘটনায় বাধা দিতে গেলে বাবা শাফি মিয়াকেও মারধর করে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

    চিকিৎসা শেষে বাড়িতে এলে ফের মারধরের চেষ্টা চালিয়ে হত্যার হুমকি দেয়।
    এ ঘটনার পর থেকে বাবা-মা বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখান থেকেই থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দিলেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।

    বাবা শাফি মিয়া বলেন, আমার চোখের সামনে আমার স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে মাদকাসক্ত ছেলে। বাধা দেওয়ায় আমার শরীরেও হাত তুলে।

    যা একজন বাবা হয়ে সহ্য করার মতো না। এখন টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই জন্যই প্রাণভয়ে বাড়ি ছেড়েছি।

    মা ঝরনা বলেন, ‘আমার হাত ও পায়ে শাবল দিয়া আঘাত কইর‌্যা ভাইঙ্গ্যালছে। হাসপাতালে গিয়া বাড়িত আইলে হেইর‌্যা(আবার) টেহা চায়। না দিলে খুনের হুমকি দেয়।’

    এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আযম জানান, একজন উপ-পরিদর্শককে ঘটনাস্থলে পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ঈশ্বরগঞ্জ উজানচরনওপাড়া ছেলের নির্যাতন পুলিশের অভিযোগ বাড়ি ছাড়লেন ময়মনসিংহ মা-বাবা মাদক
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 2026

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 2026

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026
    Top Trending

    বাংলাদেশকে কাতারের দুঃসংবাদ, নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহে ধাক্কা

    September 29, 20260 Views

    হরমুজ প্রণালিতে নৌযান চলাচল ব্যাহত হওয়ার প্রভাব এবার পড়েছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক…

    অক্টোবরে টানা ৫ দিনের ছুটি, শুধু একদিন ছুটি নিলেই সুযোগ

    September 29, 20263 Views

    অক্টোবর মাসে টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ সালের…

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 20262 Views

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে OpenAI।…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.