Close Menu
    What's Hot

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    স্থানীয় সরকার নির্বাচন: তফসিলের পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

    July 3, 2026

    ৩ জুলাই ২০২৬: বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»বিয়ের দাবিতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে অনশনে মাধ্যমিক শিক্ষিকা
    ● সর্বশেষ

    বিয়ের দাবিতে প্রাথমিক শিক্ষকের বাড়িতে অনশনে মাধ্যমিক শিক্ষিকা

    December 20, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মেহেরপুরের গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে চার বছরের প্রেমের অভিযোগ এনে বিয়ের দাবিতে মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা দুই দিন ধরে অনশন পালন করছে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের দাবিতে মাধ্যমিক সহকারী শিক্ষিকা সালমা খাতুন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত স্কুল শিক্ষক আমিরুল ইসলাম সুফল বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন। 

    আমিরুল ইসলাম গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের আনারুদ্দীনের ছেলে ও চেংগাড়া সরকারির প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সালমা খাতুন একই উপজেলার গোপালনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বাংলা)।

    সালমা খাতুন অভিযোগ করেন, বিগত চার বছর যাবৎ আমার সাথে প্রেম করছে সে। প্রেমের সম্পর্কের কারণে সে বিভিন্ন স্থানে আমাকে নিয়ে ঘুরে বেড়িয়েছে। সব ধরণের সম্পর্কও তৈরী হয়েছে। আমাকে বিয়ের আশ্বাস দিয়েছে বিভিন্ন সময়ে। আমি চাকুরি পেলে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েছিল। 

    তিনি বলেন, আমি এখন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে চাকুরি পেয়েছি। কিন্তু সুফল আমাকে বিয়ে করতে চাচ্ছেনা। এমনকি আমার ফোনটুকুও ধরেনা। আমি তার বাড়িতে চলে এসেছি। বিয়ে না করলে এই বাড়ি থেকে আমার লাশ বের হবে।

    এদিকে অভিযুক্ত শিক্ষক আমিরুল ইসলাম অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে জানিয়েছেন, তার সাথে আমার কোনো ধরণের সম্পর্ক নেই। বিয়ের জন্য সে আমাকে ব্লাকমেইল করছে।

    অভিযুক্ত শিক্ষকের খালাত ভাই বাবু জানান, দুজনেই স্কুল শিক্ষক। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে কিনা আমরা কেউ জানিনা। অনশনকারী সালমা খাতুন প্রেমের সম্পর্ক আছে দাবি করলেও আমিরুল ইসলাম সুফল সেটা মিথ্যা দাবি করছে। 

    এই মূহূর্তে আমরা মেয়ের পরিবারের সাথে যোগাযোগ করেছি। কিন্তু তার পরিবারের লোকজনও কোনো প্রতিক্রিয়া দেখাইনি। বিষয়টি গাংনী থানা পুলিশকে জানানো হয়েছে। তারাও এসে রিপোর্ট নিয়ে চলে গেছে। মেয়েটি আজ বিকাল পর্যন্ত এখানেই বসে আছে।

    এদিকে আমিরুল ইসলাম সুফল মোবাইল ফোনে জানিয়েছেন, ওই শিক্ষিকার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। তার সাথে বিয়ের কথা হয়েছিল এক সময়। তারপর থেকেই সে আমাকে জালাচ্ছে। আমি তাকে বিয়ে করবো না। বাড়ি থেকে পালিয়ে গেলেন কেনো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরণের একটা পরিস্থিতিতে না পালিয়ে উপায় ছিল না।

    অন্যদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাশ বলেন, ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।

    প্রাথমিক শিক্ষক বিয়ের দাবি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 2026

    স্থানীয় সরকার নির্বাচন: তফসিলের পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

    July 3, 2026

    ৩ জুলাই ২০২৬: বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 20260 Views

    দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড। আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে…

    স্থানীয় সরকার নির্বাচন: তফসিলের পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

    July 3, 2026

    ৩ জুলাই ২০২৬: বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার

    July 3, 2026
    Top Trending

    ৮৮ বছরের অপেক্ষার অবসান, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

    July 3, 20260 Views

    দীর্ঘ ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল সুইজারল্যান্ড। আলজেরিয়াকে…

    স্থানীয় সরকার নির্বাচন: তফসিলের পরই প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

    July 3, 20260 Views

    স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা শুরু হলেও এখনো আনুষ্ঠানিক তফসিল…

    ৩ জুলাই ২০২৬: বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার

    July 3, 20262 Views

    বিদেশে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশি এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.