Close Menu
    What's Hot

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026

    তিস্তা প্রকল্পে অন্য দেশের হস্তক্ষেপের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

    June 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
    ● সর্বশেষ

    হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

    December 17, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনার অনুরোধ করেছেন।

    বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার দেশটিতে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি—জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র—কে দেখতে গিয়েছিলেন।

    পোস্টে আরও বলা হয়েছে, পরে রাত ৯ টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

    এর আগে বিকেলে ডা. আহাদ জানান, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রয়েছে। বুধবারও তার সিটিস্ক্যান করা হয়েছে—তার ব্রেনে যে ইস্কেমিয়া (রক্ত সঞ্চালনজনিত সমস্যা) ছিল, তা কিছুটা বেড়েছে।

    ব্রেনে থাকা গুলির একটি ছোট অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না এবং সে ক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না, এসব বিষয় নিয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান ডা. আহাদ।

    তিনি বলেন, যে জায়গায় গুলির অংশটি রয়েছে, সেখানে অপারেশন করলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি তাঁর শরীর এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের ধকল নিতে পারবে কি না, সেটিও চিকিৎসকেরা মূল্যায়ন করবেন। এ ক্ষেত্রে পরিবারের ইচ্ছার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

    উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভারকেয়ার থেকে উন্ন চিকিৎসার জন্য নেয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

    ইনকিলাব মঞ্চ দেশবাসীকে আহ্বান দোয়া প্রার্থনা মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদি সংকটাপন্ন অবস্থা সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 2026

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026

    তিস্তা প্রকল্পে অন্য দেশের হস্তক্ষেপের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 20260 Views

    দেশজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় হিট স্ট্রোক, পানিশূন্যতা ও গরমজনিত অসুস্থতার ঝুঁকিও বাড়ছে। তাই এ সময়ে…

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 2026

    তিস্তা প্রকল্পে অন্য দেশের হস্তক্ষেপের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

    June 30, 2026
    Top Trending

    প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

    June 30, 20260 Views

    দেশজুড়ে তাপমাত্রা বাড়তে থাকায় হিট স্ট্রোক, পানিশূন্যতা ও গরমজনিত অসুস্থতার ঝুঁকিও বাড়ছে।…

    যুদ্ধবিরতির প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করছে রাশিয়া: জেলেনস্কি

    June 30, 20262 Views

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভ একাধিকবার সমাধানের…

    তিস্তা প্রকল্পে অন্য দেশের হস্তক্ষেপের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

    June 30, 20262 Views

    তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ নিজস্ব জাতীয় স্বার্থ ও জনগণের প্রয়োজনকেই সর্বোচ্চ গুরুত্ব…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.