Close Menu
    What's Hot

    তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, ঘনীভূত হচ্ছে লঘুচাপ

    November 14, 2026

    সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, এগিয়ে লাল-সবুজ!

    November 14, 2026

    হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে আগুন! পুড়ছে সুপারট্যাঙ্কারও

    November 14, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»দুর্নীতি বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থেকে যাবে: তারেক রহমান
    ● সর্বশেষ

    দুর্নীতি বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থেকে যাবে: তারেক রহমান

    December 14, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 4 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দুর্নীতি বন্ধ না হলে রাষ্ট্র কাঠামো দুর্বলই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে পেশাজীবী পরিষদের আয়োজনে ‘আসন্ন সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    তারেক রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশের প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা। তিনি আরও বলেন, দুর্নীতি ও অনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা বন্ধ না করলে রাষ্ট্রের কাঠামো দুর্বলই থাকবে, তাই দুর্নীতির লাগাম টেনে ধরাই সময়ের দাবি।

    তিনি বলেন, শক্তিশালী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং অনিয়ম ও অনায্য সুবিধা গ্রহণের সংস্কৃতির লাগাম টানতে হবে।

    ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা যেন একটি ভালো শুরু করতে পারি— সেই লক্ষ্যেই আগামী নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। যারা নির্বাচনে জয়ী হবে, তাদের প্রথম দায়িত্ব হবে রুল অব ল নিশ্চিত করা। 

    তিনি বলেন, সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।

    রাজনীতিতে জনগণের সঙ্গে সরাসরি সংযোগের ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে রাজনীতি করলে জনগণের প্রকৃত সমস্যা বোঝা যায় না। যানজট, দ্রব্যমূল্য, কর্মসংস্থান— এই সমস্যাগুলোকে মানুষ যেন স্বাভাবিক বলে মেনে না নেয়, সেজন্য আমাদের ভাবতে হবে। পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    তারেক রহমান দুর্নীতি বাংলাদেশ বিএনপি রাজনৈতিক বক্তব্য রাষ্ট্রব্যবস্থা সুশাসন
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, ঘনীভূত হচ্ছে লঘুচাপ

    November 14, 2026

    সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, এগিয়ে লাল-সবুজ!

    November 14, 2026

    হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে আগুন! পুড়ছে সুপারট্যাঙ্কারও

    November 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, ঘনীভূত হচ্ছে লঘুচাপ

    November 14, 20260 Views

    দেশের তিনটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ-পূর্ব…

    সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, এগিয়ে লাল-সবুজ!

    November 14, 2026

    হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে আগুন! পুড়ছে সুপারট্যাঙ্কারও

    November 14, 2026
    Top Trending

    তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, ঘনীভূত হচ্ছে লঘুচাপ

    November 14, 20260 Views

    দেশের তিনটি বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।…

    সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, এগিয়ে লাল-সবুজ!

    November 14, 20260 Views

    সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। শনিবার (১৪ নভেম্বর) রাত…

    হরমুজ প্রণালিতে ৪ তেলবাহী জাহাজে আগুন! পুড়ছে সুপারট্যাঙ্কারও

    November 14, 20261 Views

    হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের আঘাতে চারটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.