Close Menu
    What's Hot

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে : প্রধান উপদেষ্টা
    ● সর্বশেষ

    আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে : প্রধান উপদেষ্টা

    December 7, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জাতির প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারাই (ইসি) নেতৃত্বের আসনে আছেন। আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।’

    রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

    নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার। জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার প্রত‍্যয়ে এগিয়ে চলছি।’

    আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

    অপরদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

    বৈঠকে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

    প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা।

    নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় সিইসি আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান।

    ইসি বৈঠক জাতীয় নির্বাচন ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন কমিশন নির্বাচন প্রস্তুতি প্রধান উপদেষ্টা বাংলাদেশ সংবাদ সিইসি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 2026

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে উত্থাপনের…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 2026

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 2026
    Top Trending

    বিশেষ কমিটির সভা, বাতিল হচ্ছে ‘গণভোট অধ্যাদেশ’, উঠবে না সংসদে

    March 30, 20263 Views

    অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের অধিকাংশ যাচাই-বাছাই শেষে আগামী ২…

    মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

    March 30, 20261 Views

    মালয়েশিয়ায় রাস্তায় গাড়ির চাপায় পড়ে মোস্তফা বাবু (২৫) নামে এক বাংলাদেশি যুবক…

    লেবানন সীমান্তে ‘নিরাপত্তা অঞ্চল’ গড়ার ঘোষণা দিলেন নেতানিয়াহু

    March 30, 20262 Views

    ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা লেবাননজুড়ে এক ভয়াবহ মানবিক সংকটের ইঙ্গিত…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.