Close Menu
    What's Hot

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 2026

    মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার করবে ইরান, কঠোর বার্তা আরাগচির

    September 29, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি
    ● সর্বশেষ

    সব রাজনৈতিক দল প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি

    December 5, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনের তফসিল ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের হলেও, সব রাজনৈতিক দলকে প্রস্তুত ও ঐক্যবদ্ধ করার পরই যেন ইসি তারিখ ঘোষণা করে—এমন মত প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের শীর্ষ নেতার সুবিধা বিবেচনা করে তফসিল পরিবর্তন করা হবে না।

    শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।

    নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন চাই এবং ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। যদিও তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচন কোনো বিশেষ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুবিধার জন্য বা তার স্বাস্থ্যের কারণে তারিখ পরিবর্তন হবে না। তিনি জোর দেন যে ইসিকেই তফসিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

    এনসিপি আহ্বায়ক আরও জানান, তার দল কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় কারও সঙ্গে যায়নি এবং তাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে। তিনি বলেন, পুরানপন্থী যে দলগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের ওপর জনগণের আস্থা নেই, তাই এনসিপি নতুন ধারার রাজনীতি করতে চায়। দলটি অতি শিগগিরই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে।

    তবে নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি সতর্ক মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পরিবেশ পর্যাপ্ত পরিমাণে আছে বলবো না। তবে এগিয়ে যেতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কোনো রাজনৈতিক বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে এনসিপি নির্বাচনে এগিয়ে যেতে সক্ষম হবে। 

    তিনি আরও বলেন, নির্বাচনের পরেও দেশের সংস্কারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এবং এনসিপির যাত্রা নির্বাচনের মাধ্যমে থেমে যাবে না, বরং আরও ত্বরান্বিত হবে।

    এনসিপি জাতীয় নাগরিক পার্টি তফসিল ঘোষণার সময় নাহিদ ইসলাম নির্বাচন কমিশন নির্বাচন তফসিল নির্বাচন প্রস্তুতি নির্বাচনের খবর বাংলাদেশ নির্বাচন রাজনৈতিক দল
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 2026

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 2026

    মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার করবে ইরান, কঠোর বার্তা আরাগচির

    September 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 20260 Views

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে OpenAI। অভ্যন্তরীণ নিরাপত্তা পরীক্ষায়…

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 2026

    মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার করবে ইরান, কঠোর বার্তা আরাগচির

    September 29, 2026
    Top Trending

    এআই নিয়ে বড় সিদ্ধান্ত OpenAI-এর, নিরাপত্তা পরীক্ষায় আটকে গেল নতুন মডেল

    September 29, 20260 Views

    নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6.1 Astra বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে OpenAI।…

    প্যারিস ফ্যাশন উইকে রাজকীয় সাজে ঐশ্বরিয়া, মুগ্ধ ভক্তরা

    September 29, 20260 Views

    প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে আবারও নজর কাড়লেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। রাজকীয়…

    মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার করবে ইরান, কঠোর বার্তা আরাগচির

    September 29, 20261 Views

    যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান যে অভিযোগগুলো তুলে আসছে, সেগুলোর জন্য দায়ীদের…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.