Close Menu
    What's Hot

    ইরান যুদ্ধে অংশ নেওয়া রণতরি আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পথে

    August 21, 2026

    শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 2026

    তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

    August 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»জাতীয় গ্রিডে যুক্ত হলো ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
    ● সর্বশেষ

    জাতীয় গ্রিডে যুক্ত হলো ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস

    December 3, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ গ্যাস ফিল্ড কম্পানি লিমিটেড (বিজিএফসিএল) এর অধীনে ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭টি কূপ ওয়ার্কওভার’ প্রকল্পের অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপে সফলভাবে ওয়ার্কওভার কাজ সম্পন্ন করা হয়েছে।

    বুধবার (৩ ডিসেম্বর) থেকে কূপটি থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

    পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান কূপটির গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএফসিএল’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. ফারুক হোসেন, কম্পানির মহাব্যবস্থাপকগণ ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা।

    বাপেক্সের ‘বিজয়-১১’ রিগ ব্যবহার করে ওয়ার্কওভার কাজটি সম্পন্ন করা হয়। এর আগে কূপটি থেকে দৈনিক প্রায় ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও অতিরিক্ত পানি ও বালু ওঠায় উৎপাদন ব্যাহত হতো। ওয়ার্কওভার শেষে কূপটি এখন ড্রাই গ্যাস সরবরাহে সক্ষম হয়েছে, ফলে সরবরাহ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

    বিজিএফসিএল জানায়, আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের অধীন কৈলাসটিলা-১ কূপের ওয়ার্কওভার কাজও বাপেক্স সম্পন্ন করবে।

    কূপটি থেকে আরো দৈনিক প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

    চলতি মাসেই আরো তিনটি কূপের খনন কাজ শেষ হবে—সিলেট-১০ এক্স, সিলেট-১১ এবং শ্রীকাইল-৫। প্রতিষ্ঠানটি জানায়, ডিসেম্বরের মধ্যে এই তিন কূপের খনন কাজ সম্পন্ন হবে। এছাড়া, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাপেক্সের মাধ্যমে আরো দুটি কূপ—বিয়ানীবাজার-২ এবং সেমুতাং-৬—ওয়ার্কওভার করা হবে। এসব কাজ শেষ হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্যাস উৎপাদন গ্যাস ওয়ার্কওভার গ্যাস খনন গ্যাস সরবরাহ জাতীয় গ্রিড বাংলাদেশ গ্যাস ফিল্ড কম্পানি বিজিএফসিএল হবিগঞ্জ গ্যাস ফিল্ড
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইরান যুদ্ধে অংশ নেওয়া রণতরি আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পথে

    August 21, 2026

    শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 2026

    তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

    August 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইরান যুদ্ধে অংশ নেওয়া রণতরি আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পথে

    August 21, 20260 Views

    ইরানকে ঘিরে মার্কিন সামরিক অভিযানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর দেশে ফিরছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি…

    শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 2026

    তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

    August 21, 2026
    Top Trending

    ইরান যুদ্ধে অংশ নেওয়া রণতরি আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের পথে

    August 21, 20260 Views

    ইরানকে ঘিরে মার্কিন সামরিক অভিযানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর দেশে ফিরছে…

    শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নির্বাচিত রাষ্ট্রপতি

    August 21, 20261 Views

    নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার…

    তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

    August 21, 20261 Views

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.