Close Menu
    What's Hot

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ শ কোটি টাকার প্রকল্প অনুমোদন
    ● সর্বশেষ

    নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ শ কোটি টাকার প্রকল্প অনুমোদন

    December 1, 2025No Comments1 Min Read ● সর্বশেষ 2 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ ও সবুজায়নের উন্নয়নে প্রায় ১,৬৯৪ কোটি টাকার একটি বড় প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে শহরের সুপেয় পানির সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

    সোমবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় স্থানীয় সরকার বিভাগের প্রস্তাবিত ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’ অনুমোদন দেওয়া হয়।

    সিটি কর্পোরেশন সূত্র জানায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে প্রকল্পটি চলতি অর্থবছরে শুরু হয়ে ২০৩১ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

    প্রকল্পের আওতায় গোদনাইল পানি শোধনাগার বর্ধিতকরণ ও পুনর্বাসন, ২০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন এবং ২৮০ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন স্থাপন করা হবে। পাশাপাশি ১৪টি ডিএমএ স্থাপন, নতুন ২০টি গভীর নলকূপ স্থাপন ও পুরোনো ২০টি নলকূপ পুনর্বাসনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। শহরের ৩৫ হাজার হোল্ডিংয়ে পানি লাইন ও স্মার্ট মিটার সংযোগ দেওয়া হবে। এতে আরো রয়েছে ২৭টি ওয়াটার এটিএম বুথ, ২৭ কিলোমিটার ড্রেন নির্মাণ ও সংস্কার, এবং ৫ হেক্টর এলাকায় পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত গণপরিসর তৈরি।

    নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, এই প্রকল্প নগরবাসীর জন্য টেকসই ও নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে। তিনি প্রকল্পের কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং নিয়মিত পানির বিল ও হোল্ডিং ট্যাক্স পরিশোধের আহ্বান জানান।

    একনেক অনুমোদন নারায়ণগঞ্জ প্রকল্প
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 2026

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 2026

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 2026
    Top Trending

    মেসির আন্তর্জাতিক বিদায়ে রোনালদিনিওর আবেগঘন বার্তা

    October 7, 20260 Views

    আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের পর আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন…

    সিলেটে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৬১

    October 7, 20260 Views

    সিলেট মহানগরে কিশোর গ্যাং, মাদক এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ অভিযান…

    দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদেহ উত্তোলন

    October 7, 20262 Views

    প্রায় দুই বছর পর কবর থেকে চাঁদপুরের আলোচিত ইউপি চেয়ারম্যান সেলিম খান…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • ইতিহাস
    • ধর্ম
    • বিনোদন

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • যোগাযোগ

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2026 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.