Close Menu
    What's Hot

    ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

    June 13, 2026

    আসামের যোরহাটে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনা, তদন্ত শুরু

    June 13, 2026

    ইসলামে সীমান্ত রক্ষার মর্যাদা ও আখিরাতের প্রতিদান

    June 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    The Politics Today
    Facebook X (Twitter) Instagram
    Subscribe
    • ● সর্বশেষ
    • বিশ্বমঞ্চ
    • জাতীয় রাজনীতি
    • জেলার হালচাল
    • ইতিহাস
    • দৃষ্টিভঙ্গি
    • ধর্ম
    • প্রবাসে রাজনীতি
    • বিনোদন
      • খেলাধূলা
      • সামাজিক মাধ্যম
    • সংসদ ও নির্বাচন
    The Politics Today
    Home»● সর্বশেষ»চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি
    ● সর্বশেষ

    চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি

    November 30, 2025No Comments2 Mins Read ● সর্বশেষ 3 Views
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত হতে যাওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

    গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে রবিবার অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন এ ব্যাংকটির অনুমোদন দেওয়া হয়।

    সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে নতুন ব্যাংকের প্রজ্ঞাপন জারি করতে পারে বাংলাদেশ ব্যাংক। এরপর যেকোনো সময় ব্যাংকটির বোর্ড গঠন করে দেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।

    বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে গড়ে তোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।

    নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা আর অন্য ১৫ হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে।

    প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

    গতকাল শনিবার সরকার টাকা দেওয়ায় ব্যাংকের চলতি হিসাব খোলা হয়েছে। খুব শিগগির ব্যাংকের বোর্ড গঠন করা হবে।
    বাংলাদেশে এখন সবচেয়ে বড় শরিয়াহ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, এই ব্যাংকের পরিশোধিত মূলধন প্রায় ১৬ হাজার ১০০ কোটি টাকা।

    আর ব্যাংকটির অনুমোদিত মূলধন ২০ হাজার কোটি টাকা। সে হিসাবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক হবে বৃহত্তম।
    ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। যৌথ মূলধনি কম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে কম্পানির নামে ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।

    এ ছাড়া সরকার থেকে মূলধন জমা করার জন্য নতুন ব্যাংকের নামে কেন্দ্রীয় ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হয়েছে।

    আর গত সপ্তাহে এসব ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়।

    সূত্র জানায়, সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে চলতি সপ্তাহে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিমা তহবিল থেকে ২ লাখ টাকা পর্যন্ত আমানতকারীকে পরিশোধ, জমানো বাকি টাকা কোন উপায়ে তুলতে পারবেন, কী হারে মুনাফা দেওয়া হবে—স্কিমে এর বিস্তারিত তুলে ধরা হবে।

    আর্থিক সংবাদ ইসলামিক ব্যাংকিং কেন্দ্রীয় ব্যাংক নতুন ব্যাংক অনুমোদন বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাত শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূতকরণ সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email

    Related Posts

    ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

    June 13, 2026

    আসামের যোরহাটে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনা, তদন্ত শুরু

    June 13, 2026

    ইসলামে সীমান্ত রক্ষার মর্যাদা ও আখিরাতের প্রতিদান

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Economy News

    ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

    June 13, 20261 Views

    প্রযুক্তি দুনিয়ায় এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স এবং এক্স (সাবেক টুইটার)-এর…

    আসামের যোরহাটে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনা, তদন্ত শুরু

    June 13, 2026

    ইসলামে সীমান্ত রক্ষার মর্যাদা ও আখিরাতের প্রতিদান

    June 13, 2026
    Top Trending

    ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার সম্পদের মালিক ইলন মাস্ক

    June 13, 20261 Views

    প্রযুক্তি দুনিয়ায় এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স এবং…

    আসামের যোরহাটে ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনা, তদন্ত শুরু

    June 13, 20262 Views

    ভারতের আসাম রাজ্যের যোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমান দুর্ঘটনার শিকার…

    ইসলামে সীমান্ত রক্ষার মর্যাদা ও আখিরাতের প্রতিদান

    June 13, 20262 Views

    ইসলাম শুধু নামাজ, রোজা বা অন্যান্য ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং…

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo
    Facebook X (Twitter) Pinterest Vimeo WhatsApp TikTok Instagram

    News

    • বিশ্বমঞ্চ
    • US Politics
    • EU Politics
    • Business
    • Opinions
    • Connections
    • Science

    Company

    • Information
    • Advertising
    • Classified Ads
    • Contact Info
    • Do Not Sell Data
    • GDPR Policy
    • Media Kits

    Services

    • Subscriptions
    • Customer Support
    • Bulk Packages
    • Newsletters
    • Sponsored News
    • Work With Us

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    Copyright © 2025 The Politics Today, All Rights Reserved.

    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.